গয়সাবাদ, জিয়াগঞ্জ।
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

সুলতানি আমলের এক সমৃদ্ধ নগরীর সন্ধানে- পর্ব ১

ফারুক আব্দুল্লাহ গিয়াসাবাদ বা গয়সাবাদের কথা প্রথম পড়েছিলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে। বছর দশেক আগে। কিন্তু নানান কারণে সেখানে যাওয়া হয়ে উঠছিল না। সত্যিই বলতে গয়সাবাদে যাওয়ার তাগিদও আগে তেমন অনুভব করিনি। তবে গত কয়েকমাস ধরে গয়সাবাদ আমাকে খুব টানছিল। হঠাৎ করেই আমরা গয়সাবাদ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমরা বলতে আমি আর অঞ্জন দাস বাবুর কথা […]

রায়না, বর্ধমান
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

কবিকঙ্কণের দামুন্যা ধামে হঠাৎ

দীপক দাস দুই যুগের দুই কীর্তিশালী। তাঁদের স্মৃতিতীর্থে একই দিনে! পরিকল্পনায় ছিল না এমনটা। কিন্তু হয়ে গেল আচমকাই। গিয়েছিলাম হুগলির বনমালীপুরে। বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক ভিটায়। তাঁর পরিবারের শাখা এবং প্রশাখা এখনও এই গ্রামে রয়েছে। বিদ্যাসাগরের পরিবারেরই এক সদস্য উত্তম বন্দ্যোপাধ্যায় জানালেন, কাছেই আছে কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর দামুন্যা গ্রাম। শুনে তো চমকিত। সেই […]

পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

মিছিল নিয়ে মুসৌরি— শেষ পর্ব

সৌগত পাল যেতে হবে লালটিব্বা। সকালে হোটেল থেকে বেরিয়ে ম্যাল রোডে গেলাম। ওখানে গাড়ি ভাড়া। রথীনদা রাতেই জানিয়ে রেখেছিল, ওরা তিন জন যাবে না। সকালে যেন ডাকাডাকি না করা হয়। লালটিব্বা গাছগাছালি ঘেরা বেশ উঁচু টিলার মতো জায়গা। সেখানে একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। সেটা থেকে চারপাশটা খুব সুন্দর দেখতে লাগে। ওয়াচ টাওয়ারের নীচে একটা […]

মুসৌরি
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

মিছিল নিয়ে মুসৌরি- প্রথম পর্ব

সৌগত পাল কেমন হবে যদি ৩০ ঘণ্টার ট্রেন সফরে আরও ৪ ঘণ্টা যোগ করতে হয়? ট্রেন লেট করে। ট্রেনে বসে ক্লান্ত আপনি ভাবছেন, নামতে পারলেই শরীরটা হোটেলের বিছানায় ফেলে দেব। তখন জানতে পারলেন হোটেলের বুকিংটাও বাতিল হয়ে গিয়েছে! মনে হচ্ছে না কোনও ওয়েব সিরিজের প্লট? ট্রেলার তো দিয়েই দিলাম।এবার শুরু থেকে শুরু করাই ভাল। আগের […]

জসিডি স্টেশন
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

পশ্চিমি সফরের খাওয়দাওয়া

দীপক দাস সুকুমার রায় এ ট্রেনে চাপলে আর ‘একটু জল পাই কোথা?’ লিখতেন না। হয়তো তাঁর মনে হত, এত জল পায় কোথা? বা এত জল যায় কোথা? নিশ্চয়ই যাত্রীদের পেটেই যায়। না হলে এত আধুনিক ভিস্তিওয়ালা কামরায় উঠছেন কেন? জলই জীবন। আমরা জানি। সে জন্য চারজনের ব্যাগেই রয়েছে জীবনের বড় বড় বোতল। আসানসোলে নেমে খালি […]

মুর্শিদাবাদ
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

ইতিহাসের চাঁদপাড়া ও কারুকাজের খেরুর

ফারুক আবদুল্লাহ বহুদিন থেকেই মন টানছিল মুর্শিদাবাদের সাগরদিঘির এক আনা চাঁদপাড়া গ্রাম। কেন টানছিল? বিভিন্ন তথ্য ও জনশ্রুতি থেকে জানা যায়, এই চাঁদপাড়া গ্রামেই নাকি গৌড়ের সুলতান হোসেন শাহের বাল্যকাল কেটেছে। একসময় একা একাই ঘুরতে ভাল লাগত। কিন্তু দল বেঁধে ঘোরার মধ্যে অন্য ভাললাগা কাজ করে। তাই চাঁদপাড়া যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আমার কয়েকজন ইতিহাস […]

শিমুলতলা
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

বাঙালির হারানো সাম্রাজ্যে সফর— শিমুলতলা

দীপক দাস লাট্টু পাহাড় থেকে দেখা যাচ্ছিল বাড়িটা। বাংলো বলাই ভাল। বাড়ি বললে মান কমবে। লাল রংয়ের বাড়িটা দেখে দীপু বারবার বলছিল, ‘‘এই বাড়িটায় ‘ভালবাসা ভালবাসা’ সিনেমার শ্যুটিং হয়েছিল।’’ তা হতেই পারে। আমরা এসেছি যে এককালের এক বিখ্যাত শ্যুটিং স্পটে। ঠিক শ্যুটিং স্পট নয়। সর্বাগ্রে রাখতে হবে সৌন্দর্য। তার পর সেই সৌন্দর্য আর জলহাওয়ার টানে […]

কান্দি, মুর্শিদাবাদ।
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

কান্দি রাজবাড়ি ভ্রমণের গল্প

ফারুক আব্দুল্লাহ বেশ কয়েকবার নানান কাজে কান্দি গিয়েছি। তখন মাঝেমধ্যে রাজবাড়ি চত্বরে গেলেও ভেতরে প্রবেশের সৌভাগ্য হয়নি। খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম রাজবাড়ির কোনও সদস্যই নাকি এখন আর এই বাড়িতে থাকেন না। রাজবাড়িটি এখন প্রায় ভাড়াবাড়িতে পরিণত। বেশ কয়েকটি পরিবার ভাড়া থাকেন। তবে রাজবাড়ির ভেতরে প্রবেশের একটা সুপ্ত ইচ্ছে সব সময়ই মনের মধ্যে বিরাজ করত। ইচ্ছে […]

দেওঘর, ঝাড়খণ্ড
অন্য সফর পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

বাঙালির হারানো সাম্রাজ্যে সফর— মধুপুর

দীপক দাস ‘কলকাতা থেকে মধুপুরের দূরত্ব…’। ছোটবেলার সেই আতঙ্কের অঙ্ক। ‘অঙ্কে তেরো’ বহু বুরুন বইয়ের সেই ট্রেনকে আঁক কষে মধুপুরে পাঠাতে পারত না। আঁকের গোলমালে ট্রেনের যাত্রীদের যে কী অবস্থা হত! আমাদের কোনও গোলমাল হয়নি। ট্রেন মধুপুরের দিকে এগোচ্ছিল। কিন্তু যত সময় যাচ্ছিল আমরাই যেন ট্রেনের কবল থেকে নিজেদের বাঁচাতে চাইছিলাম। শেষপর্যন্ত তো নেমেই পড়েছিলাম […]

কালো পুতুল।
অন্য সফর বিশেষ ভ্রমণ

কুমোরপাড়ার গল্পস্বল্প— কালো পুতুলের পাড়া

দীপক দাস উপড়ুনি মাটির কথা শুনিনি কখনও। এ মাটি আবার বিক্রি হয়। ৮০ টাকা কিলো। সামসের আলি বিক্রি করছিলেন। ঘাটালের চন্দ্রকোনা থেকে এসেছিলেন মাটি বিক্রি করতে। উপড়ুনি মাটি লাগে কুমোরপাড়ায়। মাটির জিনিসপত্র রোদে শুকিয়ে পুড়িয়ে নেওয়ার আগে এলামাটির প্রলেপ লাগিয়ে নিতে হয়। তার উপরে পড়ে উপড়ুনি মাটির প্রলেপ। তবেই ভাল মতো পুড়ে মাটির জিনিসপত্র লাল […]