কোলোরিয়াং, অরুণাচলপ্রদেশ।
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

সারলির সেই সুন্দর ভোর

দীপশেখর দাস ২০১৯ সালের শেষ রাত। গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনে চড়লাম নাহারলাগুনের উদ্দেশ্যে। সঙ্গী বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সহ-গবেষক শুভজিতদা, রোহন আর মোনালিসাদি। সারা বিশ্ব তখন রাত জাগছে বর্ষবরণের অপেক্ষায়। আমরা চারজনে ব্যাকপ্যাক নিয়ে ট্রেনের কামরায়। পাহাড় আমার বরাবরই প্রিয়। পাহাড় যাওয়ার একটা সুবিধা আছে। পাহাড়ে এক সঙ্গে জল-জঙ্গল-পাহাড় সবই পাওয়া যায়। পাহাড়, জঙ্গল আর […]

বগড়ি, মায়তা, গড়বেতা।
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

বনকাটির কাঠের খেলনা-পুতুল পাড়ায়

দীপক দাস থমকে যাওয়া সময়ের আলো। সে আলো দেখেছি আমরা। দেখেছি বিভিন্ন ঐতিহ্যবাহী হাতের কাজের পাড়ায়। সেখানকার শিল্পীরা যেন এক একটি সময়কে আগলে রেখেছেন হাতের আঙুলের শিল্পকলায়। হাওড়া জেলার কুমোর পাড়া, পুরুলিয়ার দুয়ারসিনিতে বাবুই ঘাসের দড়ি, ওড়িশার কুলিয়ানা গ্রামের ডোকরা শিল্প। কবেকার সব শ্রাবস্তীর কারুকার্য! এই রকমই এক ঐতিহ্যের আলো দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে। গড়বেতার […]

বগড়ি পরগনা।
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

শিলাবতীর পাড়ে মন্দিরের ভোগে মধ্যাহ্নভোজ

দীপক দাস ‘খেয়েছেন?’ হোয়াটসঅ্যাপে প্রশ্নটা আসতেই প্রমাদ গুণলাম। ঘর জোটেনি। খাবার জুটবে কিনা সন্দেহ। দলের একজনের জঠরানল গলা পর্যন্ত উঠেছে। মাথায় উঠতে আর খানিক বাকি। মাথায় উঠলে বড় বিপদ। গালি খেতে হবে আমাকে। হাতাহাতিও হতে পারে। পেটের আগুন মাথায় উঠতে দিলে হবে না। খাবার দিয়ে ঠেকাতে হবে তার আগেই। কিন্তু খাবার পাই কোথায়? আরাবাড়ি জঙ্গল […]

আরাবাড়ি, পশ্চিম মেদিনীপুর
জঙ্গল যাপন বিশেষ ভ্রমণ

ইতিহাসের আরাবাড়ি জঙ্গলে

দীপক দাস টানাপড়েনটা শুরু হয় গাড়ি থেকে নেমেই। ট্রেন হোক বা বাস। বেগুনকোদর হোক বা মলুটি। প্রথমেই তো ইধার চলা না উধার চলা। তার পর কীসে চলা? মাঝে মাঝে আতঙ্ক তৈরি হয়, জায়গা কোথায় চলা! বেগুনকোদর অভিযানে তো তাই হয়েছিল। বাস কন্ডাক্টর বলছিলেন, বেগুনকোদরে কোনও স্টেশনই নাই। এবারের ভ্রমণে রূপসী বাংলা থেকে শালবনি স্টেশনে নেমে […]

তিব্বতি খাবার
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

আহারে বিহারে— শ্যাফলে

ডঃ শ্রাবনী চ্যাটার্জি ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’…। দূ…উ…উ…র থেকে টুক করে পাহাড়ের চুড়ো যেই চোখে পড়ল ওমনি প্রাণটা মোমো মোমো করতে লাগল। স্টিম, ফ্রাই, চিলি হরেকরকম মোমো মন কাড়ার জন্য স্বাদের পসরা সাজিয়ে বসে আছে। আর শুধু পাহাড়ে বেড়াতে গেলেই বা কেন এমনি এমনি, শীত শীত আবহাওয়ায় মোমোর আকর্ষণী শক্তি বেড়ে যায়। কিন্তু […]

জলের জীবন
জলযাত্রা বিশেষ ভ্রমণ

সুন্দরবনে দিন দুয়েক— ডোরাকাটার ডর

নন্দিতা দাস আমিও ছুটলাম ওয়াচ টাওয়ারের দিকে। হাঁফাতে হাঁফাতে উপরে উঠলাম। ওয়াচ টাওয়ার থেকে একটু দূরে জঙ্গলের ফাঁকা অংশে চৌকো করে কাটানো মিষ্টি জলের কৃত্রিম জলাশয়। বন্যপ্রাণীদের জল খাবার জন্য। সেখানে জল খেতে এসেছেন এক বন্য বরাহ। বরাতে তেনার দেখা পাওয়া কি তবে সত্যি নেই? নেতা ধোপানি ক্যাম্পও দোবাঁকির মতো তারের জাল দিয়ে ঘেরা। ওয়াচ […]

জলযাত্রা বিশেষ ভ্রমণ

সুন্দরবনে দিন দুয়েক- হেঁতালে ঝোপে ওটা কী!

নন্দিতা দাস ২৭ জানুয়ারি। দুপুর ১২টা। ঘরময় জামা কাপড় ছড়ানো। পাশে একটা লাগেজ ব্যাগ। অর্ধেক গোছানো। বসে বসে ভাবছি, বাকি সব গুছিয়ে নেব নাকি ব্যাগ থেকে জামাকাপড় বার করে নিয়ে আবার আলমারিতে তুলে দেব? কথা ছিল দক্ষিণরায়ের ডেরায় দিন দুয়েক কাটিয়ে আসার। কিন্তু ইতিমধ্যেই  অগ্রজের ঘর থেকে টুকরো টুকরো দূরভাষিক কথোপকথন কানে আসা এবং পূর্বকথিত […]

মানালি
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

আহারে বিহারে— ট্রাউট

ডক্টর শ্রাবনী চ্যাটার্জি ‘সাহেবরা সব চলে গেছে, স্বাধীন করে দেশটাকে আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু ল্যাজটাকে’। উত্তমকুমারের ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার সেই দৃশ্যটা মনে আছে? সঙ্গে এই মানানসই গান, ‘এই তো জীবন’! তা গানে মহানায়ক ‘কলোনিয়াল হ্যাংওভার’কে যতই শ্লেষ বিদ্ধ করুন কিছু মানুষ কিন্তু এখনও ইংরেজদের ঐতিহ্য নিয়ে বেশ গর্ব বোধ করেন। আমার […]

খাদ্য সফর বিশেষ ভ্রমণ

আহারে বিহারে— সোলকড়ি

ডঃ শ্রাবনী চ্যাটার্জি বাঙালিদের প্রাণের আরাম, মনের আনন্দ কিসে? ভাল-মন্দ আহারে, আর যত্রতত্র বিহারে। আবার মজার বিষয় হল, এই আহার আর বিহার একজন আরেক জনের সঙ্গে হাত ধরাধরি করে চলে। বিউলির ডাল, আলুপোস্ত, মাছের ঝোলে অভ্যস্ত বাঙালি এ মুলুক সে মুলুক গেলে সেখানকার খাবারেরও সুলুকসন্ধান করতে ছাড়ে না। আমিও তেমনই এক পেটুক নাচুনে বাঙালি যার […]

সুলতানি আমল, মুর্শিদাবাদ
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

সুলতানি আমলের এক সমৃদ্ধ নগরীর সন্ধানে- পর্ব ২

ফারুক আবদুল্লাহ কিছুটা এগোতেই দেখা গেল একটি গম্বুজওয়ালা রং করা স্থাপত্য। অঞ্জনদারই প্রথম চোখে পড়ে এই স্থাপত্যটি। গিয়ে দেখি সেটি আসলে মাজার বা দরগা। দরগার পিছন দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। দরগাটি বহু গাছপালা দিয়ে ঘেরা। এই তীব্র গরমেও সেখানে বেশ মনোরম পরিবেশ। দেখলাম দরগার সামনে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো আমলের বেশ কিছু […]