ছুটির দিনে হঠাৎই চোখে পড়েছিল। দু’টো বেজি দৌড়াদৌড়ি শুরু করেছে উঠোনময়। হাতে মোবাইল ছিল। ক্যামেরা অন করে কাঁচা আর কাঁপা হাতে ভিডিও করা গেল। ‘যথা ইচ্ছা তথা যা’র সদস্যের জন্য উপহার। দেখুন, দুই বেজির বেরাদরি। ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=-b4gbglRCak&feature=youtu.be
Uncategorized
তোমার শিরায় নোনাজল…শরীর জুড়ে শ্বাসমূল
জুয়েল সরকার এভাবে আর কতক্ষণ সহ্য করব! হয়তো আমারি ভুল হচ্ছে। আর কিছুক্ষণ দেখি, তারপর না হয় কিছু একটা করার কথা ভাববো। (দশ মিনিট পরে) নাহ…এবার আমি পরিষ্কার আরেকবার দেখলাম…আমাকেই দেখছে। নৌকায় আরও তো পাঁচজন আছে আমাদের গ্রুপের…আর আছে গোটা পঞ্চাশেক লোক। কিন্তু আর কারও দিকে তো না…দেখছে আমাকেই। কেউ এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে […]


