দীপশেখর দাস বেরিয়ে পড়ার আগের বিকেল। গোধূলিই বলা যায়। দীপকদার হোয়াটসঅ্যাপ, ‘হাউ ইজ দ্য জোশ’? মানে সফর শুরুর আগে সঙ্গীদের মনের অবস্থা জেনে নেওয়ার চেষ্টা। ‘ছেলেটা’র কাছে (লোক বললে ভীষণ রেগে যায়। দাবি, যেহেতু একলা তাই ছেলেটা) বাংলা পড়েছি। গাছপালা নিয়ে এখন দিন কাটালেও বঙ্গানুবাদ যে ভুলিনি সেটা প্রমাণের চেষ্টা করলুম। উত্তর দিলুম, ‘খুব বেশি […]
জঙ্গল যাপন
নদীতে জিয়োনো মাছ আর হাতিবাড়ির রাত
দীপক দাস চোখ চলে গেল ব্রণটার দিকে। ডান কপালে ভুরুর উপরে উঁচু হয়ে আছে। তখন ভোর রাত। ৪টে বাজে। দুর্গাপুজোর সপ্তমী। পুজোর আলোয় ব্রণ দেখতে অসুবিধে হয়নি। অসুবিধে হয়েছিল শুধু ইন্দ্রর। পুরো সফর জুড়ে ব্রণ আর ওর পিছন ছাড়েনি। আমরা চলেছি পুজোকালীন সফরে। করোনা অতিমারিতে এক বছর সফর বন্ধ ছিল। এ বছর পুজোর সময়ে ভাইরাসের […]
বাইক বাহনে জয়পুরের জঙ্গলে
ইন্দ্রজিৎ সাউ প্রকৃতি প্রেমিকরা বলে থাকেন, যে কোনও জায়গার বিভিন্ন ঋতুতে আলাদা রূপ খোলে। তাই কোনও ভাল জায়গায় অন্তত দু’বার দু’টো আলাদা ঋতুতে যাওয়া উচিত। বিশেষ করে জঙ্গল আর জঙ্গল ঘেরা পাহাড়ে। বসন্তে কচি পাতা, মুকুলের সমারোহে প্রকৃতি যেন কৈশোরের লাবণ্য মাখা। বর্ষায় তরুণের সিক্ত শ্যামলিমা। আমি তাই জয়পুরের জঙ্গলে দু’বার যাচ্ছি। বাঁকুড়ার জয়পুর। করোনা […]
গনগনে বিদ্রোহের গনগনি, খুশির পরিমল কানন
নন্দিতা দাস গত ডিসেম্বরের কোনও এক মনমরা সন্ধ্যে। মঙ্গলবারের সাপ্তাহিক বৈঠক থেকে ফিরে অগ্রজ জানালেন ঘুরতে যাওয়া হবে। সবাই মিলে। গন্তব্য গনগনি। রীতিমতো উচ্ছ্বসিত হবার মতোই খবর বটে। সেই নবম/দশম শ্রেণিতে আবহবিকার ও ভূমিক্ষয় পড়তে গিয়ে গনগনির সঙ্গে পরিচয়। সেই পরিচয় আরও একটু গভীর হয়েছে বিশ্ববিদ্যালয়জীবনে মেদিনীপুরে থাকাকালীন। মেদিনীপুর স্টেশন থেকে বেরিয়ে যে পথে যেতাম […]
সাতসকালে সুতানে
দীপশেখর দাস ছুটি পেলেই মনটা জংলি হয়ে উঠে। রোজকার এই ইট-সিমেন্ট-বালির ধূসর জঙ্গল থেকে পালিয়ে যেতে ইচ্ছা হয়। সবুজের জঙ্গলই তখন টানে। আসলে গাড়ির ভোঁ, কলের ধোঁয়া আর মানুষের কোলাহলকে ফাঁকি দিয়ে একমাত্র ওর ‘হৃদ মাঝারে’ই আশ্রয় নেওয়া যায় শান্তিতে। বেশ কিছুটা সময় নিজেদের উপলব্ধি করা যায় ঐসব নিরিবিলি প্রান্তরে। এই পালিয়ে যাওয়ার ইচ্ছাকে আমরা […]
কেঁদতল-কুসুমতল-ঝিলিমিলি— শেষ পর্ব
দীপক দাস আমরা যে বাসে ঝিলিমিলি চলেছি তার নাম ‘নীলকণ্ঠ’। বাস ফাঁকা হয়ে যাওয়ায় কন্ডাক্টর রোহিণীদার আর তেমন কাজ ছিল না। মাঝে এক রসিক ছোকরার লোক হাসানোর চেষ্টার ঠেলায় অস্থির হয়ে উঠেছিলাম। রসিক মানে রসবোধওলা নয়। পানরসিক। পুজোর সময়ে যাচ্ছে শ্বশুরবাড়ি। সেই খুশিতেই চড়িয়েছে দু’পাত্তর। বা দুই পলিথিন। কী টেনেছে সেটা তো আর জিজ্ঞাসা করা […]
কেঁদতল-কুসুমতল-ঝিলিমিলি
দীপক দাস অটো থেকে নেমে ঝিলিমিলি যাওয়ার বাস পেয়ে গেলাম। শুনতে চামচ থেকে সসপ্যানে মাখনের টুকরো পড়ে হড়কানোর মতো মসৃণ মনে হল তো? কিন্তু এবারের সফর মোটেও সহজ ছিল না। পদে পদে বাধা। বৈষ্ণব পদাবলীতে রাধার অভিসারের যাওয়ার পথের থেকেও সঙ্কটময়। একেবারেই চলইতে শঙ্কিল পঙ্কিল বাট’। এবারের পুজোর সফরে দল ভারী হবে মনে করা হচ্ছিল। […]
ধারাপাতের ধারাগিরি
দীপক দাস ঝপঝপ করে চারজন নেমে পড়ল অটো থেকে। গিয়ে দাঁড়াল মারমুখী দুই দলের মাঝে। অটো থেকে কোনওদিন নায়ককে নামতে দেখেছেন? কোনও অ্যাকশন দৃশ্যে? আমি তো দেখিনি। অবশ্য সব দক্ষিণী সিনেমা দেখা হয়ে ওঠেনি। কোনও একটাতে থাকলেও থাকতে পারে। দক্ষিণী পরিচালকদের যা বুদ্ধি!… পাঁচ অটোমূর্তিকে দেখে একটু থমকে ছিল দুই দলই। হয়েছেটা কী, দুই বাইক […]
ঢাঙ্গিকুসুমে ধমক, হদহদিতে হন্যে— শেষ পর্ব
দীপক দাস ঘোরাঘুরিতে দু’টো কাজ। দ্বিতীয়, গন্তব্যের সৌন্দর্য চোখ-মন ভরে নেওয়া। প্রথম, পথ ও পথের প্রান্তের ছিটকে ছিটকে আসা রূপ এবং রূপ বদলকে যতটা সম্ভব স্মৃতিতে ধরে রাখা। আরও একটা কাজ আছে। সেটা হল স্থানীয় খাবার চেখে দেখা। আমরা এখন প্রথম কাজটি করছি। গাড়ি ঢাঙ্গিকুসুম ছাড়িয়ে চলেছে হদহদির দিকে। ছোটা হাতির মাহুত হুড়মুড়িয়ে গাড়ি চালাচ্ছেন। […]
ঢাঙ্গিকুসুমে ধমক, হদহদিতে হন্যে
দীপক দাস ‘ছবি তুললে কেন?’ দীপুর ক্যামেরার শাটারের আওয়াজ শেষের সঙ্গে সঙ্গেই ক্ষেপণাস্ত্রের মতো ধেয়ে এল প্রশ্নটা। জনস্থান হলে, ইয়ে মানে পাবলিক প্লেস আরকী, এতক্ষণে আমাদের চারিদিকে ভিড় জমে যেত। তার পর? ছোটবেলায় টিভিতে রামানন্দ সাগরের রামায়ণ হত। তির-ধনুকের মহাযুদ্ধ। রাম একটা তির ছুড়ল। সেই তির বিরোধীদের কাছে পৌঁছতে পৌঁছতে রক্তবীজের মতো ঝাড়ে বংশে বেড়ে […]










