দীপক দাস ‘‘মিষ্টিটা কী ভাবে প্রথম তৈরি হল, জানেন?’’ সবে মুখ খুলেছিলেন ভদ্রলোক, ‘‘একটা গল্প আছে…’। তার পর কী হল, মোড়ের দিকে তাকিয়ে ‘আসছি আসছি’ বলে দুদ্দাড়িয়ে ছুট লাগালেন। এ আবার কী ব্যাপার! কঠিন প্রশ্ন তো ছিল না? উত্তরও জানা ছিল বলে মনে হল। উত্তর দিতে দিতে ছুট লাগালেন কেন? বন্ধ দোকানের সামনে জিজ্ঞাসার উত্তর […]
খাদ্য সফর
মাকু খাজার খোঁজে
দীপক দাস বিশেষণ হিসাবে মোটেও মিষ্ট নয় খাজা। ক্রিকেট মাঠে ক্যাচ ফসকালে, খাজা ফিল্ডার। হেব্বি পিট্টি খেলে খাজা বোলার। আরও অনেক রকম খাজা আছে। ব্যক্তিজীবনে তার স্বাদ অনেকেই পেয়েছেন। খাজা কিছু গ্রহণে অনেকের আপত্তি থাকতে পারে। কিন্তু খাজা কাঁঠাল আর মিষ্টান্ন খাজায় আপত্তি তেমন উঠবে না বলেই মনে হয়। মিষ্টি খেতে খাজা। দেব-দেবীর প্রসাদে বেশ […]
এক রাজকীয় নিরামিষ খাবারের খোঁজে
সপ্তপর্ণা ভট্টাচার্য্য ছাদে আড্ডা দেওয়ার বেশিরভাগ সময়ই একটা ভাল দিক থাকে। কখনও কিছু অনাকাঙ্ক্ষিত ভীষণ ভাল ঘটনাও ঘটে যায়। মুর্শিদাবাদে ফুডকা টিমের প্রথম দিনের ফুড ইভেন্টে অংশ নিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। সেই অভিজ্ঞতা লিখেওছিলাম। ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে ছোটে নবাবের ছাদে প্রথমদিনের আড্ডা সেই অনাকাঙ্ক্ষিত ভাল ঘটনাটা ঘটিয়ে দিল। ফুডকার দু’জন সদস্য হীরাঝিলে অন্য সদস্যদের নিয়ে […]
নবাবি কেল্লায় নবাবি খানার স্বাদ সন্ধানে
সপ্তপর্ণা ভট্টাচার্য্য মাস দেড়েক আগে একদিন বিকেলে বন্ধু ফারুকের ফোন এল। জিজ্ঞেস করল, ‘‘ইন্দ্রজিৎ লাহিড়ীকে চিনিস? ফুডকা নামে ইউটিউব চ্যানেল আছে।’’ বললাম, ‘‘হ্যাঁ চিনি।’’ ওই মুহূর্তের “হ্যাঁ চিনি” বলাটাতেই হয়তো চিনির মতোই মিষ্টি একটা যোগসূত্রে বেঁধে গেলাম ইন্দ্রজিৎদার সঙ্গে। সেই প্রথম আলাপ। কিন্তু সম্বোধনটা ইন্দ্রজিৎদা বলেই লিখলাম। কারণটা পরে বলছি। জানতে পারলাম, উনি একটা ‘ফুড […]
চ্যাপ্টা রসগোল্লার রহস্য সন্ধানে
দীপক দাস সমস্যাটা জিভের নয়। জ্যামিতির। তার মানে অঙ্কের। আর সেখানেই ভয়। আমি তো অঙ্কে বারো। ইন্দ্র হয়তো কুড়ি-বাইশ আরেকটু বেশি পঁচিশ। মানে কাঁচাই। ঘাসপুসের মানে বটানির ডক্টর হয়েও দীপু অঙ্কে ভাল। কিন্তু তাকে পাওয়া মুশকিল। সায়েন্স কলেজে কী পরীক্ষায় ব্যস্ত। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে স্কাইওয়াকে ওঠার মুখে দাঁড়িয়ে ফোন করল ইন্দ্র। ডক্টর ঘাসপুস জানিয়ে […]
আহারে বিহারে— শ্যাফলে
ডঃ শ্রাবনী চ্যাটার্জি ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’…। দূ…উ…উ…র থেকে টুক করে পাহাড়ের চুড়ো যেই চোখে পড়ল ওমনি প্রাণটা মোমো মোমো করতে লাগল। স্টিম, ফ্রাই, চিলি হরেকরকম মোমো মন কাড়ার জন্য স্বাদের পসরা সাজিয়ে বসে আছে। আর শুধু পাহাড়ে বেড়াতে গেলেই বা কেন এমনি এমনি, শীত শীত আবহাওয়ায় মোমোর আকর্ষণী শক্তি বেড়ে যায়। কিন্তু […]
আহারে বিহারে— ট্রাউট
ডক্টর শ্রাবনী চ্যাটার্জি ‘সাহেবরা সব চলে গেছে, স্বাধীন করে দেশটাকে আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু ল্যাজটাকে’। উত্তমকুমারের ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার সেই দৃশ্যটা মনে আছে? সঙ্গে এই মানানসই গান, ‘এই তো জীবন’! তা গানে মহানায়ক ‘কলোনিয়াল হ্যাংওভার’কে যতই শ্লেষ বিদ্ধ করুন কিছু মানুষ কিন্তু এখনও ইংরেজদের ঐতিহ্য নিয়ে বেশ গর্ব বোধ করেন। আমার […]
আহারে বিহারে— সোলকড়ি
ডঃ শ্রাবনী চ্যাটার্জি বাঙালিদের প্রাণের আরাম, মনের আনন্দ কিসে? ভাল-মন্দ আহারে, আর যত্রতত্র বিহারে। আবার মজার বিষয় হল, এই আহার আর বিহার একজন আরেক জনের সঙ্গে হাত ধরাধরি করে চলে। বিউলির ডাল, আলুপোস্ত, মাছের ঝোলে অভ্যস্ত বাঙালি এ মুলুক সে মুলুক গেলে সেখানকার খাবারেরও সুলুকসন্ধান করতে ছাড়ে না। আমিও তেমনই এক পেটুক নাচুনে বাঙালি যার […]
পশ্চিমি সফরের খাওয়দাওয়া
দীপক দাস সুকুমার রায় এ ট্রেনে চাপলে আর ‘একটু জল পাই কোথা?’ লিখতেন না। হয়তো তাঁর মনে হত, এত জল পায় কোথা? বা এত জল যায় কোথা? নিশ্চয়ই যাত্রীদের পেটেই যায়। না হলে এত আধুনিক ভিস্তিওয়ালা কামরায় উঠছেন কেন? জলই জীবন। আমরা জানি। সে জন্য চারজনের ব্যাগেই রয়েছে জীবনের বড় বড় বোতল। আসানসোলে নেমে খালি […]
জনপ্রিয় ধুসকা…দেশির জন্য দেড় কিমি
দীপক দাস ‘‘কাঁচা বাদাম সহ্য করার মতো ক্ষমতা আমার নেই।’’ কথাটা শুনে ধাক্কা লাগল। ইন্দ্র বললে মানা যেত। ছেলে খাই-খাই করে বটে। কিন্তু সহ্যশক্তি কম। প্রমাণ পেয়েছি ভাল মতোই। কিন্তু এখন বলছে কে! আমাদের ছোটা ডন। মানে বাবলা। ও তখনও মাঝে মাঝে মাঠে যেত। ক্লাবের হয়ে ফুটবলও খেলত। বয়সও কম। বাদামের চাটনি হজম করতে পারবে […]










