দীপশেখর দাস তিষ্ঠানো আমার ধাতে নেই। ভাগ্যেও নেই। একেবারে টিনটিন আর ক্যাপ্টেন হ্যাডকের মতো। ‘চন্দ্রালোকে অভিযান’ মনে পড়ে? দু’জনে সবেমাত্র মার্লিন স্পাইকে ফিরেছে। ক্যাপ্টেন নেস্টরকে ব্যাগপত্র খালি করতে বলল। ঠিক তখনই ক্যালকুলাসের টেলিগ্রাম। তাদের যেতে বলছে বিদেশে। ক্যাপ্টেন নেস্টরকে বললেন, তাহলে আর ব্যাগ খালির দরকার নেই। আমারও তাই দশা। কিছুদিন আগে কর্মসূত্রে যেতে হয়েছিল হিমাচল […]
বিশেষ ভ্রমণ
সরভাজা-সরপুরিয়া ভায়া পান্তুয়াঘাট
দীপক দাস তরকারিতে এক টুকরো পটল পেলাম। কচুরির টুকরো দিয়ে কিছুটা তরকারি তুলে নিতে বেরিয়ে এল বরবটি খণ্ড। বেরিয়েছি খাদ্য সফরে। নানা ধরনের মিষ্টির খোঁজে। সকাল ১০টা নাগাদ দাঁড়িয়ে আছি একটা মিষ্টির দোকানেই। কিন্তু আমরা মিষ্টি খাচ্ছি না। খাচ্ছি কচুরি আর তরকারি। অধিনায়কের মানা। ওঁর সফর-কৌশল বলছে, আমরা ফেরার সময়ে নেমে মিষ্টি খাব। এবারের খাদ্য […]
ক্ষীরাই নদীর কূলে
দীপক দাস মানব সভ্যতা নদীমাতৃক হতে পারে। কিন্তু তাতে রেল কোম্পানির কিছু আসে যায় না। নদীর নামে স্টেশন নেই তেমন! অথচ নদী নিয়ে আমাদের আবেগখানা দেখুন। আমাদের মানে বাঙালিদের। কতগুলি শুধু উপন্যাস আছে নদীকে কেন্দ্র করে। ‘ইছামতী’, ‘পদ্মানদীর মাঝি’, ‘গঙ্গা’, ‘তিস্তাপারের বৃত্তান্ত’, ‘তিতাস একটি নদীর নাম’। কত নাম বলব। নদী নিয়ে কবিতাই বা কম কী! […]
ইচ্ছে সফরে সাগরদাঁড়ি, কপোতাক্ষ
অর্ণবাংশু নিয়োগী সম্পত্তি আছে! নাকি পিছুটান! প্রশ্নটা আগেই বলে রাখলাম। গন্তব্যের নাম শুনে এই দু’টি প্রশ্নের মুখামুখি হতে হয়েছে। যতই হোক বাসস্থান আর গন্তব্যের মাঝে রয়েছে কাঁটাতার। অর্থাৎ দু’টি দেশ। যেটা ভাগাভাগি হয়েছে অনেক আগেই। আর কী বলার প্রয়োজন আছে! বলেই দিচ্ছি, বাংলাদেশ। এবার আমার স্মৃতি ধরে চলুন একটু ঘুরে আসা যাক। তার একটু বলা […]
দুরন্ত ঘূর্ণি পাকে কৃষ্ণনগরের বারোদোল মেলায়— শেষ পর্ব
দীপক দাস শুভর স্মৃতির ওপরে আমরা ভীষণ ভরসা করি। কখনও কোনও সফরে কোনও তথ্যে আটকে গেলে ওর শরণ নিতে হয়। ওর এটা অসাধারণ গুণ। মাঝে মাঝে সেটা আমাদের কাছে বিরক্তির কারণও হয়। যেহেতু রেলের গার্ড তাই ও ট্রেনের গল্প করতে ভীষণ ভালবাসে। আমরা শুনব না বলে ওকে জোর করে থামিয়ে দিয়ে অন্য গল্পে চলে যাই। […]
দুরন্ত ঘূর্ণি পাকে কৃষ্ণনগরের বারোদোল মেলায়
দীপক দাস বাস থেকে নামার আগে চিনির কাছ থেকে ভাও খেয়েছিলাম। বলেছিলুম, দেখ যেখানে যাচ্ছি সেটা কিন্তু তোর পূর্বপুরুষদের জন্মস্থান। নেমেই যেন হ্যা হ্যা করবিনি। সুযোগ পেলে ভাও খাওয়াটা আমার স্বভাব। নানা ভাবেই খেয়ে থাকি। ধরুন, কোথাও গিয়েছি। সঙ্গে বন্ধু-বন্ধুনী। হঠাৎ নাকে একটা মিষ্টি একটা গন্ধ ভেসে এল। এক বন্ধুনী বলল, ‘কী ফুল বল তো?’ […]
জীবন্ত সেতু, ডুমুরে খোঁজ আর বৃষ্টি ভেজা মৌসিনরাম— শেষ পর্ব
শ্রেয়সী সেনশর্মা ২৬ এপ্রিল ওই ২৩ এপ্রিলের রাতের বেলায় ফেরার সময় দিগন্ত ধরে তারা ভরা আকাশে পূর্বপুরুষরা যেন শান্তির হাসি হাসছিলেন, আমার রক্তে এই বোহেমিয়ানা যেন পুরোপুরি তারা গছিয়ে দিয়ে আরাম করছেন। ডাউকির পথে যাবার বেলায় এইসব চিন্তা মাথায় আসছে, কারণ আজ যেখানে যাব সেথায় আমার পূর্বপুরুষের নিঃশ্বাস মিশে আছে। আপাতত আর্মি ক্যান্টিনে বসে। সামনে […]
জীবন্ত সেতু, ডুমুরে খোঁজ আর বৃষ্টি ভেজা মৌসিনরাম
শ্রেয়সী সেনশর্মা দু’দিন অন্তর অন্তর বড় মন খারাপ হয়। জঙ্গল, পাহাড় আমায় কেবল হাতছানি দেয়। অফিসের ডেস্কের ঝাপসা বৃষ্টি মাখা কাচ বড্ড মন কেমনের গল্প বলতে থাকে। সেই দিনগুলোতে আমার আর কাজে মন বসে না। আসল কথা থেকে দূরে যাচ্ছি। উত্তর-পূর্বের সাত সুন্দরী কন্যার মধ্যে সবচেয়ে আদুরি মনে হয় মেঘালয়। আগের বারের শিলং দেখে মন […]
শশাঙ্কের কর্ণসুবর্ণে তিন মূর্তিমান
ফারুক আব্দুল্লাহ অনেকদিন থেকেই ইচ্ছে ছিল রাজা শশাঙ্কের রাজধানী মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ দেখার। সেখানকার অতীতকে অনুভব করার। ইতিপূর্বে বহুবার পরিকল্পনা করেও তা ভেস্তে যায় নানান কারণে। তাই এবার যখন মার্চ মাসের শেষ সপ্তাহে আবার পরিকল্পনা হল কর্ণসুবর্ণ যাওয়ার আমার মনে হচ্ছিল, এবারও হয়তো হবে না যাওয়া। কিন্তু শোভনা এবং বিশ্বজিৎদার অদম্য ইচ্ছেয় এবারের পরিকল্পনা সফল হল। […]
ঝিলের পাশে, রাতের বরন্তি
দীপক দাস ‘তাহলে আমরা থাকব কোথায়?’ প্রায় আর্তনাদের মতো বেরলো প্রশ্নটা। এরকম প্রশ্ন, আমাদের প্রায় প্রতিটা সফরের টেমপ্লেট হয়ে গিয়েছে। গন্তব্য নামলেই হল। বা গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগে থেকে। থাকব কোথায়? জায়গা পাব তো? আগে থেকে থাকার ব্যবস্থা ঠিক করে রাখি না তো আমরা। তবে ব্যবস্থা ঠিক হয়ে যায় কিছু না কিছু। ঘুরতে গিয়েছিলাম বরন্তি। […]










