বেলিয়াতোড়
অন্য সফর বিশেষ ভ্রমণ

কষ্ট দিল যামিনী রায়ের স্মৃতি

দীপক দাস স্মৃতিপথে একবার ফেরা উচিত। ভাল স্মৃতিপথে। কী মিলবে আগে থেকে বলা সম্ভব নয়। তবুও একবার পরখ করা দরকার। যেমন করলাম ১৫ অগস্টের দিনে। বাঁকুড়া যাত্রা করেছিলাম একা। এই প্রথম এত দূরে একাকী সফর। কারণ সঙ্গীরা বড়ই ব্যস্ত। সফরে নানা দুর্ভোগ আমাদের সইতে হয়। সে সব হাসি মুখে নিজেদের মধ্যে তুমুল রসিকতা করে উপভোগ […]

মুর্শিদাবাদ
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

এক অভিযানে ভগীরথপুর জমিদার বাড়িতে

ফারুক আব্দুল্লাহ ছোটবেলায় দাদুর কাছে জমিদারদের বহু গল্প শুনতাম। দাদুর মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের জমিদারদের সাথে বেশ খাতির ছিল। সেই সুবাদে জমিদার বাড়িগুলোতে দাদুর নিত্য যাতায়াতও ছিল। আজও আমার জমিদারদের সম্পর্কে জানার আগ্রহের শেষ নেই। এর জন্য হয়তো ছোটবেলায় দাদুর কাছে শোনা জমিদারদের সেই গল্পগুলোই দায়ী। তখন ক্লাস এইট, সন্ধ্যাবেলায় দাদুর ঘরে বসে গল্প করছি। একথা […]

ডাকাত কালী
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

গাঙ্গুলি ডাকাতের কালী বা রায়বাঘিনীর মন্দির

দীপক দাস গল্প শুনছিলাম আটচালায় বসে। আবহাওয়াটা সেদিন বেশ মনোরমই ছিল। বর্ষাকাল ক্যালেন্ডারে। আকাশে অল্পস্বল্প কালো মেঘও ওড়াওড়ি করছিল। দু’এক ফোঁটা ঝরেও ছিল মেঘবিন্দু। এমন পরিবেশ গল্প শোনার পক্ষে আদর্শ। দুপুরবেলা বলে শুধু চপ-মুড়ির বাটি বা ঠোঙা হাতে ছিল না। তবুও গল্প জমে গিয়েছিল। ডাকাতের গল্প এমনিতেই রোমহর্ষক হয়। তার সঙ্গে যদি জড়িয়ে যায় রাজরাজড়া […]

শিঙাড়া
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

বাঙালি শিঙাড়ার সন্ধানে

দীপক দাস পানিফলের আর শিঙাড়ার সংস্কৃত নাম একই। শৃঙ্গাটক। বিপ্রদাস মুখোপাধ্যায় বলছেন, পানিফলের মতো দেখতে হয় বলে এর নাম শিঙাড়া হয়েছে। নামের উৎস যা-ই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার, খাদ্যবস্তুটি প্রাচীন। সংস্কৃত নামে তারই ইঙ্গিত। সংস্কৃতের দিন গিয়াছে। ভাষাটি থেকে আরও ভাষার জন্ম হয়েছে। আর শৃঙ্গাটক শিঙ্গাড়া > শিঙাড়া হয়ে সিঙাড়া হয়েছে। শুধু উচ্চারণেই […]

দামোদর নদ।
অন্য সফর ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

গুপ্ত ঘরের মন্দির আর নদের সাঁকোয় সন্ধ্যা

দীপশেখর দাস এক জায়গায় ঘুরতে গিয়ে আরেক জায়গায় খোঁজ মেলে। সেখানকার লোকজনের সঙ্গে কথা বললে। অথবা সমমনস্ক কারও সঙ্গে দেখা হলে। আমাদের দ্বিতীয়টা হয়েছিল। পাখি দেখতে বেরিয়েছিলুম একদিন। উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছিলুম। পথে এক চায়ের দোকানে দেখা সৌরভ দোয়ারী স্যারের সঙ্গে। ফেসবুকে পরিচয় ছিল। আর আমাদের দলের কাজকারবার নিয়ে তাঁর ধারণাও ছিল। তিনিই বলেছিলেন, আসন্ডা গ্রামে […]

রসমাধুরী
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

রসমাধুরীর রসাস্বদনের পরে

দীপক দাস আস্বাদনের পরে কী হতে পারে? রসনার তৃপ্তি। আমাদের হল হারানো প্রাপ্তি। যান-চাবিটি হারিয়ে গেল…হলুদ বন আর কোথায়! মিষ্টির দোকানের সামনে। হারিয়ে ফেলল আমাদের দলের এক এবং অদ্বিতীয় গুবলেটেশ্বর ইন্দ্রকুমার। অপূর্ব সব মিষ্টি চাখার পরেও সুখ রইল না মনে। সেদিন ছিল মঙ্গলবার। নিয়মমাফিক। আমাদের বেরিয়ে পড়ার দিন। ওই দিন ছিল মিশ্র সফর। মিষ্টি ও […]

বিশালাক্ষী মন্দির
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

ডাকাতে কালীর মন্দির পেরিয়ে পলতাগড়

দীপক দাস সিংহপুর। নামটা শুনলেই কেমন যেন একটা সম্ভ্রম জাগে। ইতিহাসের সূত্র ধরলে সিংহপুরের পথেই পড়বে বিজয় সিংহ, সিংহল দ্বীপ ইত্যাদি ঐতিহাসিক মোড়গুলো। এ পথে যাত্রার প্রস্তুতিতে একটা আলাদা আকর্ষণ তৈরি হবে, যদি আর পাঁচজনকে জানানো যায়। কিন্তু লোকজনকে যদি বলি, আমরা সিঙ্গুর অভিযানের প্রস্তুতি নিচ্ছি তাহলে নানা প্রতিক্রিয়া হয়। ডান, বাম, মধ্যপন্থী প্রতিক্রিয়া। সেসব […]

বীরভূম।
অন্য সফর ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

জঙ্গল পেরিয়ে মন্দিরের দুই গ্রামে

ঋতুপর্ণা ঘোষ ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ তবে মনে মনে না, এবারে বাস্তবে। অনেক দিন থেকেই বিভিন্ন পরিকল্পনা করেও বেড়াতে যাওয়া ঠিক হয়ে উঠছিল না। এই শনিবার, মানে ২৫ জুন, হঠাৎ করেই বেরিয়ে পড়া হল। প্রস্তুতি বলতে মানসিক প্রস্তুতি। আগের দিন রাত ১১টায় মোবাইল বাণী ভেসে এল। আমি শুধু এটাই জানলাম যে পরের দিন […]

পুণে।
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

বৃষ্টিদিনে কালসুবাই অভয়ারণ্যে 

দীপশেখর দাস শুরুতেই গোলযোগ। আমাদের না বিমানের। উদ্ভিদবিদ্যার এক আলোচনা সভায় যোগ দিতে সদলবলে বেরিয়েছি। গন্তব্য পুণের হরিশচন্দ্রগড়। সকাল সাড়ে ৯টায় উড়ান। যাব মুম্বই। সেখান থেকে চারচাকায় হরিশচন্দ্রগড়। মুম্বই থেকে হরিশচন্দ্রগড় সড়ক পথে প্রায় ১৬৫ কিলোমিটার। সকলেই সাড়ে ৭টার মধ্যে বিমানবন্দরে হাজির। বাড়ি থেকে বিমানবন্দরের পথ আমারই সবথেকে বেশি। তাই ভোরের যাত্রাপথের ঝঞ্ঝাট এড়াতে আগের […]

লালবাগ
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

নবাবি বিলাসিতার সাক্ষী কোহিতুর আম

ফারুক আব্দুল্লাহ আজ নবাব বা নবাবিয়ানার কিছুই নেই। বাংলা-বিহার-ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের গৌরবও অস্তমিত। তবুও মুর্শিদাবাদকে আজও মানুষ মনে রেখেছে হারানো ইতিহাস ও ঐতিহ্যর জন্য। মুর্শিদাবাদের আরেক সুখ্যাতি আমের জন্যও বটে। বাংলায় নবাবি শাসনের সূচনার বহু পূর্ব থেকেই এখানকার আমের সুখ্যাতি। প্রাক নবাবি মুর্শিদাবাদের আম বলতে চুনাখালি পরগনার আমকেই বোঝাত। নবাবি আমলে নবাবেরা আমের পৃষ্টপোষকতা শুরু […]