শতাব্দী অধিকারী মেঘলা আকাশ। হাওয়া দিচ্ছে। মৃদু। ঢেউ। যথেষ্ট উচ্ছ্বল। খেয়াঘাটে দাঁড়িয়ে থাকা ভটভটি-নৌকো দুলছে সেই তালে। নৌকোর মাঝে কাঠের পাটাতন আঁকড়ে ধরে বসে রয়েছি আমি। এ আমার প্রথম একলা নৌকোযাত্রা। শুধু ওপার হব। যাব আড়িয়াদহ। তারপর রথতলা। এবার হাওয়াটা একটু বেশিই জোরে দিল। নৌকোটা আরও দুলে উঠল। হাত আরও জোরে আঁকড়ে ধরল পাটাতন। এখানেই […]
Author: jathatatha
রাবড়ি-বৈশাখী বিকেলে
দীপক দাস মঙ্গলে ঊষাটা কখন হয়? ঠিক বলতে পারবুনি গো! মানে আমি এই পাড়ারই লোক। কিন্তু ঊষাকে ঠিক চিনি নে বাপু। আগে চিনতুম। এখন ভুলতে বসেছি। ওই সময় যে আমার গভীর রাত। তিমির সাতটি তারার থেকেও বেশি কালো তখন আমার চোখে। ঘুম তিমির বিনাশি হয় না। ফলে উঠতে দেরি। ফলে সকালের সকল কাজের দেরি। একদিনের […]
হিজলির সৈকতে
পার্থ দে হাতে সময় কম। মাত্র একটা দিন ছুটি। নিজের বা ভাড়ায় একটা গাড়ি যোগাড় করুন…..আর যদি পিকনিকের মুড থাকে তাহলে রান্নার সরঞ্জাম ও কিছু খাদ্য সামগ্রী গাড়িতে লোড করুন। সঙ্গে একটা ফুটবল আর একটা ক্যামেরা নিয়ে নিন। ব্যাস ৫-৬জন বন্ধু/বান্ধবী বা পরিবার দলবেঁধে টি-টোয়েন্টি মোডে বেরিয়ে পড়ুন এক অফবিট ডেস্টিনেশনের উদ্দ্যেশ্যে। কলকাতা থেকে মাত্র […]
আজ আমাদের স্বপ্নের জন্মদিন
এই দিনে। এক বছর আগে ঠিক এই দিনে। পয়লা মে। ছয় বন্ধু মিলে হাজির জয়পুরে। মে মাসের প্রবল গরম। তাতে কী! ছয় ছন্নছাড়া এক সঙ্গে মানে তো দেদার মজা। তার সঙ্গে মিশেছে স্বপ্নের মাটিতে নেমে আসার সম্ভাবনা। গ্রুপ থেকে ওয়েবসাইটের দিকে যাত্রা করছি আমরা। ২০১৪ সাল। প্রতি মঙ্গলবার টুকটাক ঘুরতে বেরোতাম।দু’চারজন জড়ো হলেই বাইক নিয়ে […]
জাহাজ ভ্রমণের ঝুঁকি ও ঝক্কি
কমল ঘোষ ‘‘জাহাজে ফিরবেন? একবার জাহাজবাবুদের আপিসে গিয়ে খোঁজ নিয়ে আসুন, আপনাদের জাহাজ ঠিক সময়ে ছাড়বে কি না।’’ সহৃদয় ভদ্রলোক কথাগুলো না বললে যে সে যাত্রায় কী হত, সে কথা ভেবে এখনও গায়ে কাঁটা দেয়। কালাপানি পেরিয়ে দিন দশেকের আন্দামান যাত্রায় এসে শেষে এখানেই পাকাপাকি ভাবে আস্তানা গেড়ে বসতে হবে না তো? এই আশঙ্কা মনের […]
চণ্ডীদাসের ছাতনা থেকে যমধারার জঙ্গলে— যমদুয়ার পর্ব
দীপক দাস সন্ধেবেলায় পাহাড়ে ঢোকার মোড়টা একটু জমজমাট হয়। ঠেলা গাড়িতে করে নানা খাবারের পসরা। টুকিটাকি এটাওটা। আমরা আটকে গেলুম খাবারের ঠেলাতেই। চিংড়ির চপ বিক্রি হচ্ছিল। চপের এক প্রান্ত দিয়ে বেরিয়ে রয়েছে চিংড়ির লেজটা। লেজেই মালুম দেহটা বেশ নধর হবে। ইন্দ্র অনেকক্ষণ থেকেই ‘একটা টেস্ট করবে নাকি’ বলে ঘ্যানঘ্যান করছিল। কেনা হল। খাওয়া হল। কিন্তু […]
চণ্ডীদাসের ছাতনা থেকে যমধারার জঙ্গলে— পপাত পর্ব
দীপক দাস গালে কষিয়ে চড় অনেক ভাবে মারা যায়। খাওয়া যায়। আবার উল্টোদিক থেকে বললে খাওয়ার ব্যবস্থা করা যায়। সেই ব্যবস্থাটাই করল ইন্দ্র। শুশুনিয়ার কোলে কোথায় থাকা যায় সেটা ট্রেকারে আস্তে আস্তেই খোঁজ নিয়ে ফেলেছিলাম। ট্রেকার স্ট্যান্ডের কাছে ডানহাতি রাস্তাটা শুশুনিয়া পাহাড়ের দিকে চলে গিয়েছে। ওখান থেকে আরণ্যক গেস্ট হাউস হাঁটা পথ। ট্রেকার চালক হাত […]
চণ্ডীদাসের ছাতনা থেকে যমধারার জঙ্গলে
দীপক দাস আজ একটা রহস্য গল্প শোনাব। ওহো রহস্য গল্প বললে এখন আবার ঠিক জমে না। বলতে হয় সাসপেন্স থ্রিলার। এটা শুনলে আবার মনে হয়, সাসপেন্স না থাকলে থ্রিলার হয়! যাগ গে সে সব কথা। আমাদের রহস্য গল্পটা বলি। বলিউডের মতোই কাঁচা সে কাহানি। ‘যথা ইচ্ছা তথা যা’ গ্রুপের ভ্রমণ কাহিনি নামে চলা গালগল্পগুলো যারা […]
দুই সখীতে খাজুরাহে
জয়ন্তী গলুই ‘হ্যালো আমরা এইমাত্র অমরকন্টক পৌঁছলাম। জানো আমাদের সঙ্গে অদ্ভুত দুটো মেয়ে এসেছে। কোনও পুরুষ নেই!’ কথাগুলো আমাদের উদ্দেশ্যে। আমি আর আভাদি, আমরা এসেছি মধ্যপ্রদেশ ভ্রমণে। এর আগেও ভূটান গেছি এক সঙ্গে। আভাদি অ্যাথলিট। জাতীয় মিটেও খেলেছে এক সময়। ডিসকাস থ্রো, জাভেলিন থ্রো আর শর্টপাট ছিল আভাদির ইভেন্ট। এখন আবশ্য অবসর নিয়েছে কর্মজীবন থেকে। […]
শিল্পীদের জন্য পথ, রাস্তায় ছবির বাজার বসে বেঙ্গালুরুতে
অ্যালবার্ট অশোক পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী, যাঁরা ছবিকে জীবিকা করে রুটি রোজগার করেন তাঁদের অনেকেই জানেন না কর্নাটকের বেঙ্গালুরুর ‘কর্নাটক চিত্রকলা পরিষদের’, চিত্র সান্থে (ছবির বাজার) একদিনের শিল্প মেলার খবর। প্রতি বছর ৭ জানুয়ারি। বেঙ্গালুরুতে, কর্নাটক চিত্রকলা পরিষদের আয়োজনে, রাজ্য সরকারের ১০০ ভাগ সহযোগিতায় ‘চিত্র সান্থে’ নামে একদিনের ছবির মেলা বসায়। সারা ভারতের শিল্পীরা আসেন। এটা একটা […]










