অন্য সফর বিশেষ ভ্রমণ

কেকার কথা শুনুন, খেতে দিন

খেতে পাচ্ছে না রাজহাটের ময়ূরগুলো। উপেনদা মানে উপেন কল্যা খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছেন। হুগলি জেলার পোলবা থানার গাঁন্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকা রাজহাট। সেখানে প্রায় শ’আড়াই ময়ূর থাকে। প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ায়। উড়ে বেড়ায়। ডিম পাড়ে। বাচ্চা হয়। আপন মনে থাকে। কিন্তু সম্প্রতি ময়ূরগুলোর খাবারে টান পড়েছে। উপেনদা ময়ূরগুলোর খাবার জোগান দিতে পারছেন না। মানে […]

পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

গালুডির পাকোচ মাছ আর বুরুডির আমড়ার চাটনি

দীপক দাস শরীরটা কেমন যেন মাছ মাছ করে উঠল! গালুডি ড্যামের সেতুতে অটো থেকে লাফিয়ে নামলাম। এতদিন ধরে যাঁরা ‘যথা ইচ্ছা…’র সঙ্গে আছেন তাঁরা নিশ্চয় বুঝতে পেরেছেন, আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। শুধু এবারের আমরা কারা তার একটু পরিচয় দিয়ে দেওয়া জরুরি। সময় এবং সুযোগ মতো আমাদের ‘আমরা’ বাড়ে-কমে কিনা। তো এবারের আমরা, হাম পাঁচ। […]

পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

শিলং ছুঁয়ে, মেঘের বাড়ি আড়ি–ভাব

শ্রেয়সী সেনশর্মা শীতকাল এলেই আমি সারা সকাল বাড়ির পড়ন্ত রোদের বন্ধুতা ছাড়তাম না। তেমনি গাছে চড়তে ভালবাসতাম। এককথায় পুরা গেছো। এইজন্যই হয়তো ৫ বছরের জন্য গাছপালা বগলদাবা করার পাশাপাশি ঢুঁ মেরে আরও গেছো ভূত হওয়ার সুযোগ পেলুম। আমাদের সমাজে প্রচুর সমস্যা, তার মধ্যে অন্যতম একটা মাইয়ামানষের একেলা ঘুরতে যাওয়া। শুনলেই লোকে হাই হাই করে ওঠে। […]

ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

অবশেষে গড় মান্দারণ

দীপক দাস চেষ্টা করা হয়েছিল বহুবার। কিন্তু নাগালের বাইরের থেকে গিয়েছিল গড় মান্দারণ। অথচ ভূমিকাটুমিকা সব তৈরি। সেই বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ টুকলি ‘৯৯৭ বঙ্গাব্দের নিদাঘশেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন’। শুধু ৯৯৭ বঙ্গাব্দ স্থলে হইবে ১৪২৫ বঙ্গাব্দ। আর একাকী অশ্বারোহী নয়। তিন বাইকে ছয় আরোহী। কিন্তু ভূমিকার পরে উপসংহারে আর […]

অন্য সফর

মাছ থই থই

বর্ধমানের ভালকিমাচান। ঘুরতে গিয়ে জঙ্গলের নিবাসে জায়গা মেলেনি। আমি, ইন্দ্র, বাবলা, দীপু আর শুভ ছিলাম মৎস্য দফতরের অতিথিশালায়। তাদের আছে ৫১টি ভেড়ি। সকালে মাছেদের খাবার দেওয়া হয়। খাবার নিয়ে কাড়াকাড়ি মাছেদের। দেখুন ভিডিও। ক্লিক করুন নীচের লিঙ্কে।  https://www.youtube.com/watch?v=tlvLJt-2Ki8

অন্য সফর

বেলপাহাড়ি থেকে আমঝর্না

যথা ইচ্ছা তথা যা ঝাড়গ্রামের বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে চারজনে চেপেছিলাম একটা ম্যাটাডরে। আমাদের গরিব রথ। আমি, ইন্দ্র, বাবলা, দীপু। রাস্তার চারপাশের প্রকৃতি অসাধারণ। রইল ভিডিও। দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।  https://www.youtube.com/watch?v=phWSTQOQZ28&feature=youtu.be 

অন্য সফর

আমঝর্না থেকে ঝাঁটিঝর্না— জঙ্গল সাফারি

যথা ইচ্ছা তথা যা ঝাড়গ্রামের বেলপাহাড়ি গিয়ে পৌঁছেছিলাম আমঝর্না। আমলাশোল পেরিয়ে। আমরা চারজন। দীপু, বাবলা, ইন্দ্র আর আমি। আমঝর্নায় জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা দেখে খুব খুশি। সেই পথ দিয়ে ছোটা হাতি নিয়ে সোজা ঝাঁটিঝর্নায়। জায়গাটা ঝাড়খণ্ডে। রোমাঞ্চকর পথ। আমাদের সঙ্গে ভাগ নিন সেই রোমাঞ্চের। ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।  https://www.youtube.com/watch?v=-IVSIEFDUhM&feature=youtu.be  

অন্য সফর

পাখি সব করে রব সিনান করিল

একবার কর্মসূত্রে যোগাযোগ হয়েছিল আর জি করের চিকিৎসক শ্যামল চক্রবর্তীর সঙ্গে। তিনি একবার এসএমএস করে জানিয়েছিলেন, গরমকালে পাখিদের জন্য জানলায় জল রাখুন। উনি শহরের ফ্ল্যাটের কথা ভেবে জানলার কথা বলেছিলেন। গ্রামে তো জায়গার সমস্যা নেই। তাই বাগানে মাটির সরায় জল রাখা শুরু। প্রথমে একটা সরা। তারপর দু’টো। এখন সেই সংখ্যা তিনে পৌঁছেছে। অন্যদিন কী করে […]

Uncategorized

দুই নকুলের খেলা

ছুটির দিনে হঠাৎই চোখে পড়েছিল। দু’টো বেজি দৌড়াদৌড়ি শুরু করেছে উঠোনময়। হাতে মোবাইল ছিল। ক্যামেরা অন করে কাঁচা আর কাঁপা হাতে ভিডিও করা গেল। ‘যথা ইচ্ছা তথা যা’র সদস্যের জন্য উপহার। দেখুন, দুই বেজির বেরাদরি। ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=-b4gbglRCak&feature=youtu.be