সারান্ডার জঙ্গল।
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

চললাম তবে চাইবাসা— আতঙ্ক পর্ব

দীপক দাস জায়গার নাম শুনে চমকে উঠেছিলেন ভদ্রলোক, ‘‘ওরে বাবা, সারান্ডা!’’ পরের প্রশ্ন, ‘‘কেন যাবেন?’’ এ প্রশ্ন শুনেছিলাম চাইবাসা স্টেশনে এক আরপিএফ কর্মীর মুখেও। তিনি চমকাননি। তাঁর ‘‘কেন যাবেন?’’ প্রশ্নে সাবধানবাণী ছিল। তাতে অযথা ঝুঁকি না নেওয়ার পরামর্শও ছিল বোধহয়। স্টেশনে নেমে আমরা একপ্রস্থ জিজ্ঞাসাবাদ চালাই। সেই অভ্যাসে জানতে চেয়েছিলাম, ঝিঁকপানি নামে জায়গাটায় থাকার ঘরটর […]

বরবিল জনশতাব্দী ট্রেন থেকে তোলা।
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

চললাম তবে চাইবাসা— অনন্ত যাত্রা পর্ব

দীপক দাস ট্রেনের টিকিটে ‘হ্যাপি জার্নি’ লেখা থাকে। হিন্দিতে যতই ‘শুভ যাত্রা’ লেখা থাক না কেন হ্যাপি মানে বাংলায় খুশি, আনন্দময়। এ বার লেখাটা বদলের সময় এসেছে। দক্ষিণ-পূর্ব রেলের ক্ষেত্রে বদলটা জরুরি। লেখা উচিত, ‘আনন্দময় অনন্ত যাত্রা’। ট্রেনের হ্যাপি জার্নির ঠেলায় তো বন্ধু বিচ্ছেদ হওয়ার জোগাড়! বারকয়েক চকিত সাক্ষাতের ক্ষণিকের আলোচনা, দু’দিনের ম্যারাথন বৈঠকের পরে […]

হামিরহাটি বিট, বাঁকুড়া।
জঙ্গল যাপন বিশেষ ভ্রমণ

সাউলিয়ার জঙ্গলে টোটো-সাফারি

দীপক দাস এক ফরাসি ইতিহাসকার ও সাহিত্য সমালোচক নাকি ঘোরাঘুরির বাতিক যাঁদের রয়েছে তাঁদের মোটামুটি ছ’ভাগে ভাগ করেছেন। একদল পথ চলতে পারলেই খুশ। আরেক দল হোটেলের জানলা দিয়ে ‘সাইট সিয়িং’ করে। ঘুরতে গিয়ে ভাত ঘুম দিয়ে, খবরের কাগজও পড়ে। দল ছাড়া বেরোতে চায় না আরেক দল। অচেনা খাবার মুখে তোলে না, টেনেটুনে খরচ করে দলটি। […]

তন্তুবায় পাড়া, সোনামুখি বাঁকুড়া
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

সোনামুখির শোলা ও সিল্ক পাড়ায়

দীপক দাস চোখ বোলানোই বলা যায়। পরীক্ষার আগে চোখ বোলানোর একটা অর্থ হয়। আগে পড়া আছে, সেটা আরেকবার দেখা। এই চোখ বোলানো একেবারেই উপর উপর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে চলা পেশার কিছুই ক্ষণিকের দেখায় বোঝা সম্ভব নয়। তবুও গিয়েছিলাম। অন্তত দেখাটা তো থাক। আবার কোনও দিন এ দিকে আসা হবে কিনা জানা নেই […]

সোনামুখী, বাঁকুড়া
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

সোনামুখির হাতি-ঘোড়া

দীপক দাস দেওয়াল লিখন ঠিকঠাক পড়তে না পারলে বিপদ। কথাতেই আছে। না পড়তে পারলে রসাতলে যেতে হয়। যেতে হয়নি আমাদের। তবে খেতে হয়েছিল। অচেনা এক ভদ্রমহিলার মুখের উপর বলে দিয়েছিলেন, ‘‘আপনি ভুল দেখেছেন।’’ ওই দেওয়াল লিখন আর কী। উঁচু স্বর, প্রতিবাদের সামনে আমি বরাবরই ঘাবড়ে যাই। গলা শুকিয়ে যায়। স্বর হয় মিনমিনেতর। ঠোঁটে আপনা থেকেই […]

দার্জিলিং।
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

ধারা চানে চটকপুরে

সৌগত পাল জুলাই মাসের শেষ। ২০২৩। বৃষ্টি পড়ছে। তাই ঘরে ল্যাদ খাচ্ছি। বাঁকুড়া থেকে ক্যাপ্টেন কলিং। এ বছরের ঘুরতে যাওয়ার জায়গা ঠিক করতে হবে। কিন্তু আমাদের সময় তো নভেম্বর বা ডিসেম্বর। এতো আগে থেকে ঠিক করব কেন? ক্যাপ্টেনের আবদার যদি অগস্টে একটা ছোট সফর করা যায় তা হলে নভেম্বর এ বড় সফর যেমন হয় সে […]

ক্ষীরমোহন
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

চ্যাপ্টা রসগোল্লার রহস্য সন্ধানে

দীপক দাস সমস্যাটা জিভের নয়। জ্যামিতির। তার মানে অঙ্কের। আর সেখানেই ভয়। আমি তো অঙ্কে বারো। ইন্দ্র হয়তো কুড়ি-বাইশ আরেকটু বেশি পঁচিশ। মানে কাঁচাই। ঘাসপুসের মানে বটানির ডক্টর হয়েও দীপু অঙ্কে ভাল। কিন্তু তাকে পাওয়া মুশকিল। সায়েন্স কলেজে কী পরীক্ষায় ব্যস্ত। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে স্কাইওয়াকে ওঠার মুখে দাঁড়িয়ে ফোন করল ইন্দ্র। ডক্টর ঘাসপুস জানিয়ে […]

কোলোরিয়াং, অরুণাচলপ্রদেশ।
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

সারলির সেই সুন্দর ভোর

দীপশেখর দাস ২০১৯ সালের শেষ রাত। গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনে চড়লাম নাহারলাগুনের উদ্দেশ্যে। সঙ্গী বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সহ-গবেষক শুভজিতদা, রোহন আর মোনালিসাদি। সারা বিশ্ব তখন রাত জাগছে বর্ষবরণের অপেক্ষায়। আমরা চারজনে ব্যাকপ্যাক নিয়ে ট্রেনের কামরায়। পাহাড় আমার বরাবরই প্রিয়। পাহাড় যাওয়ার একটা সুবিধা আছে। পাহাড়ে এক সঙ্গে জল-জঙ্গল-পাহাড় সবই পাওয়া যায়। পাহাড়, জঙ্গল আর […]

বগড়ি, মায়তা, গড়বেতা।
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

বনকাটির কাঠের খেলনা-পুতুল পাড়ায়

দীপক দাস থমকে যাওয়া সময়ের আলো। সে আলো দেখেছি আমরা। দেখেছি বিভিন্ন ঐতিহ্যবাহী হাতের কাজের পাড়ায়। সেখানকার শিল্পীরা যেন এক একটি সময়কে আগলে রেখেছেন হাতের আঙুলের শিল্পকলায়। হাওড়া জেলার কুমোর পাড়া, পুরুলিয়ার দুয়ারসিনিতে বাবুই ঘাসের দড়ি, ওড়িশার কুলিয়ানা গ্রামের ডোকরা শিল্প। কবেকার সব শ্রাবস্তীর কারুকার্য! এই রকমই এক ঐতিহ্যের আলো দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে। গড়বেতার […]

বগড়ি পরগনা।
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

শিলাবতীর পাড়ে মন্দিরের ভোগে মধ্যাহ্নভোজ

দীপক দাস ‘খেয়েছেন?’ হোয়াটসঅ্যাপে প্রশ্নটা আসতেই প্রমাদ গুণলাম। ঘর জোটেনি। খাবার জুটবে কিনা সন্দেহ। দলের একজনের জঠরানল গলা পর্যন্ত উঠেছে। মাথায় উঠতে আর খানিক বাকি। মাথায় উঠলে বড় বিপদ। গালি খেতে হবে আমাকে। হাতাহাতিও হতে পারে। পেটের আগুন মাথায় উঠতে দিলে হবে না। খাবার দিয়ে ঠেকাতে হবে তার আগেই। কিন্তু খাবার পাই কোথায়? আরাবাড়ি জঙ্গল […]