দীপক দাস সকালেই নাকি দু’টো হাতি তাদের ছানাপোনা নিয়ে এলাকা পার করেছে। গিয়েছে আমাদের অতিথিশালার কাছ দিয়ে। শুনে একটু উচ্ছ্বাস উথলে পড়ছিল একজনের। জল ছিটিয়ে উথলানোটা কম করা গিয়েছিল। তবে খুশি আমারও হচ্ছিল। জঙ্গলে থাকা হবে বলে এলাকাটা সপ্তমীর সকাল আর বেলা জুড়ে প্রায় একটা চক্কর দিয়েছি। সাধ পূরণ হয়েছে। ঘরের পাশ দিয়ে হাতি গিয়েছে […]

