সোহিনী দেবরায় অবশেষে এল অতি প্রতীক্ষিত ১৩ মে। আমার শহর কলকাতা ভিজল মরশুমের প্রথম বৃষ্টিতে। আর আমরা ভিজতে ভিজতে রাত আটটার মধ্যে পৌঁছলাম হাওড়া স্টেশনে। ৯.৪৫ এর পাহাড়িয়া এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তখনও দলের সবাই এসে পৌঁছয়নি। সবাই আসার পর ট্রেনে উঠে নির্দিষ্ট আসন সংখ্যা খুঁজে নিলাম। ট্রেন ঠিক সময়েই ছাড়ল। দোদুল্যমান অবস্থান আর একটানা মৃদু […]
দীপক দাস গিয়েছিলাম মিষ্টির খোঁজে। পেয়ে গেলাম এক সমৃদ্ধ ইতিহাস। এ ইতিহাস এক এলাকার। এক পরিবারের। আবার এক প্রাচীন দেবীরও। পূর্ব বর্ধমান জেলার ভাতারে গিয়েছিলাম গত জুন মাসের শেষে। গমনের উদ্দেশ্য ছিল, গোপাল মোদক আর তাঁর আবিষ্কার ‘গোপালগোল্লা’র সন্ধানে। সন্ধান করতেই গ্রামের ভিতরে ঢোকা। ভাতার বাজার থেকে টোটোর সহযাত্রী সন্দীপ রায় নিয়ে গিয়েছিলেন পার্থসারথি হাজরার […]
কস্তুরী চক্রবর্তী আমার বেড়াতে যাওয়ার গল্পটা একটু আলাদা। পাহাড়ের গা বেয়ে সবুজ বনানী ছুঁয়ে আকাশের নীল মেখে পাহাড় ডিঙোনোর গল্প। যাকে বলে পদব্রজে পাহাড় ভ্রমণ। এই পথে আমি নব্য পথিক। তাই প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। অনেক জল্পনা-কল্পনা এবং সার্থক পরিকল্পনার শেষে আমরা ১২ জনের দল রুকস্যাক গুছিয়ে বেড়িয়ে পড়লাম। (Phoktey dara) হয়ে সিঙ্গালিলার উদ্দেশ্যে। […]