দীপক দাস একটা দিগনির্দেশ হল জয়নগরের দিকে। আরেকটা ময়দার দিকে। দিগনির্দেশ আরেকটা হয়েছিল। কিন্তু অচেনা আর খটমট নাম বলে মনে রাখা যায়নি। তিন দিকের মাঝে দিকভ্রান্ত হয়ে দয়ে মজলাম আমরা। অথচ পরিকল্পনা ছিল দইয়ে মজার। কত কথাই পড়েছি। শুনেছি। সেই ছোটবেলা থেকে। দই নিয়ে নানা কাহিনি। সব মিলিয়ে অনায়াসে একটা দধি-মঙ্গল হয়ে যাবে। দু’একটা টুকরো […]
Author: jathatatha
চেমটাঠাকুরানির সংসার আর পাহাড়চুড়োর গান-২
দীপ্তেন্দুবিকাশ জানা তখন অনেকখানি চড়াই পার হয়ে গিয়েছে। শুরু থেকেই কাকুর যত্নে পরামর্শে আমরা এসেছি এতটা পথ। কোথায় পা দিলে বিপদ হবে, কোথায় একটু থিতু হওয়া যাবে, সারাটা পথ সে-বিষয়ে তিনি বলতে বলতে চলেছেন। সঙ্গে আছে নানারকম গল্প। সে-কথা কখনও আমাদের জিজ্ঞাসার উত্তর, কখনও ব্যক্তিগত নানা সুখ-দুঃখের স্বগতোক্তি। কখনও আবার চলতি পথে তিনি সংগ্রহ করে […]
চেমটাঠাকুরানির সংসার আর পাহাড়চুড়োর গান-১
দীপ্তেন্দুবিকাশ জানা গন্তব্য যদিও চড়িদা কিন্তু ভ্রমণ শুরু হল আমতা থেকে। সান্ধ্যজলযোগে চরিতের পান্তুয়া গলাধঃকরণ, মেলাই চণ্ডী মন্দিরে দৃষ্টিনিঃক্ষেপণ, পরিশেষে উদ্বেল উদ্বেগে টোটোযানকে স্টেশন অভিমুখে চালনা করার মধ্যে দিয়ে। নাঃ, ফেলুদার মত বিপর্যস্ত হইনি। ট্রেনই তার সময় ফেল করেছে তাই খানিক বিশ্রাম পাওয়া গেল এদিকে ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হল। সৌরভ পায়চারি ছেড়ে হাজির হল প্ল্যাটফর্মের […]
জয়নগর নয়, বহড়ুর মোয়ার খোঁজে
দীপক দাস সমীক্ষায় সাফল্য আসে। একটা তুল্যমূল্য বিচার করে সিদ্ধান্ত নেওয়া যায়। এই সিদ্ধান্ত উপকার করে। আমরা আগে উপকার পেয়েছি। তাই বহড়ু স্টেশনে নেমেই সমীক্ষা শুরু হল। ঠিক নেমেই নয়। ট্রেন থেকে নেমে প্রথম কাজ ছিল, জার্সিটা পরে নেওয়া। এখানে ভেক ধরতেই হবে। না হলে প্রচুর কৈফিয়ত দিতে হয়। ভেক ধরলে কাজ অনেকটা সহজ হয়। […]
সমন্বয়ের ক্ষেত্র জঙ্গলবিলাস পিরের মেলা
দীপক দাস দেখা কোনও দিন হয়নি। টুকটাক থেকে লম্বা আলাপ, সবই হোয়াটসঅ্যাপে। পরিচয় হয়েছিল অনলাইনে তাই পরিচয়ও নেটিজেন হিসেবেই থেকে গিয়েছিল। ফোনে কথা হল এই মঙ্গলবার। দীপ্তেন্দুবিকাশ জানা পড়াশোনা করা একটি ছেলে। সিলেবাসের বাইরের পড়াশোনার কথা বলছি। আঞ্চলিক ইতিহাসে আগ্রহী। পরিবেশ রক্ষায় কাজ করে। আমাদের দলকে অনেকদিনই আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। দল বেঁধে যেন ওদের চাঁপাডাঙার […]
গোধূলি বেলায় পাথরার মন্দিরে মন্দিরে
দীপশেখর দাস আমরা দল বেঁধে মন্দিরময় মলুটি ঘুরে এসেছি। বছর কয়েক আগে দুর্গাপুজোর দিনে। পশ্চিমবঙ্গের বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের মলুটি গ্রাম এক বিস্ময়। খুব ঘন ঘন কোনও কিছুর অবস্থান বোঝাতে চলতি কথায় বলে, এক হাত ছাড়া। মলুটি গ্রামেও যেন এক হাত ছাড়া মন্দির। চুমড়ে আর চন্দননালা নামে দু’টি নদীর পাড়ে গ্রামটির শোভাও সুন্দর। এবারের পুজোয় আবার […]
‘বালুচরি মালপোয়া’ ও মালাই বরফির খোঁজে জিয়াগঞ্জে
ফারুক আব্দুল্লাহ অনেক দিন থেকেই শুনেছিলাম জিয়াগঞ্জের বিখ্যাত মালপোয়া ও মালাই বরফির কথা। সময় হয়ে উঠছিল না। মাঝে অবশ্য একদিন মুর্শিদাবাদ শহরের রাস্তায় এক ভ্রাম্যমান মিষ্টি বিক্রেতার কাছে খেয়েছিলাম মালাই বরফি। কিন্তু জিয়াগঞ্জের মালপোয়া খাওয়ার সৌভাগ্য হয়নি। অথচ অজস্রবার জিয়াগঞ্জে গিয়েছি। সময়ের অভাবে স্বাদ বঞ্চিত। ১২ নভেম্বর, ২০২২ সালের এক বিকেল। হঠাৎ করেই জিয়াগঞ্জের মালপোয়া […]
রূপনারায়ণ পাড়ে ছবির মতো বেনাপুর
তুহিন নায়েক জায়গাটার সন্ধান পেয়েছিলাম এক আত্মীয়ের থেকে। সে গিয়েছিল একদিন। ঘুরেটুরে এসে জানিয়েছিল, অসাধারণ জায়গা। একদিনের জন্য মন সতেজ করতে হলে এরকম জায়গায় ঘুরে আসা যায়। শুনেই যাওয়ার জন্য মন ছটফট করছিল। আমি এরকম টুকটাক এদিক সেদিক বেরিয়ে পড়তে ভালবাসি। চেষ্টা করি, কোনও বন্ধুকে সঙ্গে নেওয়ার। এবারেও একজনকে খুঁজছিলাম যে যেতে রাজি হবে। সেই […]
রাবণ পোড়া মেলার মিষ্টিটিষ্টি
দীপক দাস অনেকক্ষণ থেকেই আলোচনা চলছিল। করছে কী লোকগুলো? রাস্তা থেকে কিছুটা দূরে একটা মাঠে বাঁশ পড়েছে। কেউ বাখারি দিয়ে জায়গা ঘিরছেন। দীপু বলল, মুরগি লড়াই হবে। সেদিন ছিল দুর্গাপুজোর দশমী। জঙ্গলমহলে মুরগি লড়াইয়ের চল আছে। হতেও পারে। গাড়ি থেকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখতে দেখতে বাবলা আর ইন্দ্রও সায় দিল, মুরগি লড়াই হবে বলেই […]
জঙ্গলপথে ঘুরতে ঘুরতে ভীমপুর গির্জায়
দীপক দাস ভুল করলে সব সময় মাসুল দিতে হয় না। প্রাপ্তি যোগও হয়। যেমন হল আমাদের গন্তব্য ছেড়ে কিছুটা এগিয়ে যাওয়ায়। নবমীর দিন দল বেঁধে বেরিয়েছিলাম ঘুরতে। গাড়ি নিয়ে। এবার দলটা খুব বড় না হলেও খারাপ নয়। মাঝারির থেকে একটু বড়। গন্তব্য ছিল পশ্চিম মেদিনীপুর। আরও স্পষ্ট করে বললে কর্ণগড়। রানি শিরোমণির গড়। সহকর্মী বরুণের […]










