গ্রুপ কথা

গ্রুপ থেকে ওয়েব সফর

দু’বছর আগে। ২০১৫ সালের দুগ্গাপুজো। গ্রুপের প্রথম সফর, ভালকি মাচান। ফেসবুকে শুরু হয়েছিল আমাদের অভিযান। তারপর কত অভিযান। কত গ্রুপ বন্ধু। আর সেই বন্ধুদের কত কত ভাল লেখা। ২০১৭ সালের ১ মে। আবার জঙ্গল। এবার বাঁকুড়ার জয়পুর। উপলক্ষ অভিযান। কিন্তু লক্ষ্য গ্রুপের পরিসর আরও বড় করা। শ্রমিক দিবসে গ্রুপ থেকে আমরা পৌঁছলাম ওয়েবসাইটে। একই নাম […]

অন্য সফর

স্মৃতির শান্তিনিকেতনে

ঈশানী দত্ত রায় শান্তিনিকেতনে আমার প্রথম যাওয়া ছোট্টবেলায়। স্কুলে ভর্তি হইনি তখনও। বাবা-মা এবং দিদির সঙ্গে উঠেছিলাম ট্যুরিস্ট লজে। ট্যুরিস্ট লজের কথা বলছি এই জন্য যে শান্তিনিকেতনে কোথায় থাকছি, তার সঙ্গেও জড়িয়ে রয়েছে অনেক কিছু। তখন সত্তরের দশক। নকশাল আন্দোলন চলছে। ট্যুরিস্ট লজে উঠেছিলেন এক ম্যাজিস্ট্রেট। তাঁর প্রহরার জন্য অন্তত তিন জন পুলিশকর্মী থাকতেন সবসময়। […]

পাহাড়িয়া বাঁশি

আফাক বা ফাওয়াদ এবং কাশ্মীর

শতাব্দী আধিকারী দোকা দোকা শিলং যাওয়ার পর আত্মবিশ্বাসের ইয়া বড় বড় পাখনা গজাল। ভাবলাম, এবার থেকে যেদিকে দু’চোখ যাবে বাক্স প্যাটরা গুছিয়ে চলে যাবো। কিন্তু স্রেফ দু’চোখ চাইলেই তো হল না। ছুটি ফ্যাক্টার, মানি ফ্যাক্টার এসব তো রয়েছেই। তবে আসলে কোনও ফ্যাক্টরই নয়। ইচ্ছেটাই হল গিয়ে মোদ্দা কতা। ২০১৫ বছর আর গোটা ১৪টা সিএল হাতে […]

পাহাড়িয়া বাঁশি

নতুনপথে কেদারনাথ

শ্রীধর বন্দ্যোপাধ্যায়   (২০১৩ সালের ১৭ই জুন সকালে এক প্রলয়ঙ্কর বন্যায় বিধ্বস্ত হয় কেদারনাথ উপত্যকা, শুধু মন্দির বাদে প্রায় সবকিছুই ভেসে যায় মন্দাকিনীর জলে। ধুয়ে মুছে সাফ হয়ে যায় কেদারনাথ পৌঁছানোর প্রাচীন পায়ে চলা পথটাও। উত্তরাখণ্ড সরকার, ভারত সরকার, নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং এবং ইণ্ডিয়ান আর্মির অক্লান্ত পরিশ্রমে ২০১৪ সালেই তৈরি করা শুরু হয় কেদারনাথের […]

পাহাড়িয়া বাঁশি

সিলেরি আর লেপচা রাজার ভূত

দেবমাল্য চক্রবর্তী এমনিতে বেড়াতে যাওয়া খুব একটা হয় না। বেড়াতে যাওয়ার কথাই শুধু ভাবা। ভাবতে তো আর পয়সা লাগে না। ছুটি লাগে। সেটা পাওয়াও যায়। কিন্তু তার আগে ল্যাদ নামক একটা বস্তুর কাছ থেকে অনুমতি নিতে হয়, ‘ভ্যাই ল্যাদ, তাহলে যাই?’, এরকম আর কী! ব্যাটা পারমিশন দিলও। ভাবতাম, আমাকে দেবে না। কিন্তু দিল! বাচ্চা বয়সে […]

ইতিহাস ছুঁয়ে

বীরচন্দ্রপুরের পথে

অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য বসন্তের শেষে বীরভূমের প্রাকৄতিক দৃশ্য বিশেষ লোভনীয়। লাল মাটি আর পলাশের মেলবন্ধন। সাঁইথিয়ার নন্দকেশ্বরী মায়ের মন্দির সতীর একান্ন পীঠের উনপঞ্চাশতম পীঠ। এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। সকালেই এখানে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। পথে কোটাসুরে খেলাম ডালপুরি আর ছোলার ডাল। ময়ূরাক্ষীর পাশ দিয়ে যাওয়ার সময়ে দেখলাম নদী শুকিয়ে মাঠ হয়েগেছে।পলি পরে নদীর বুক […]

ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

ছান্দারে ছন্নছাড়ারা

দীপক দাস পোকাটা নড়ে উঠেছিল বাসের গায়ে লেখা দেখে। দুর্গাপুজোর অষ্টমীর দুপুর। এক পেট খেয়ে ঘর খোঁজার তালে ছিলাম আমরা। দেখি, একটা বাসে লেখা, বেলিয়াতোড়। সপ্তমীর সকাল থেকে বাঁকুড়ার অনেকটা অংশ চষে ফেলেছি। ছাতনা, কবি চণ্ডীদাসের বাসুলী মন্দির, শুশুনিয়া পাহাড়, যমধারার জঙ্গল, বিহারীনাথ, মুকুটমণিপুর হয়ে বাঁকুড়া বাসস্ট্যান্ডে। এবার হোটেল খুঁজে মালপত্র রেখে বিশ্রাম। রাতে বাসস্ট্যান্ডের […]

জঙ্গল যাপন বিশেষ ভ্রমণ

হে শালবন, আপনাকে নমস্কার

সৌমিত্র সেন এই প্রথম! হ্যাঁ, জীবনে এই প্রথম ডিসেম্বরের নিঝুম ঠান্ডায় এবং ততোধিক নির্জন অন্ধকারে পাহাড়তলির এক গাঁয়ের উঠোনে গাছের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছি, মুরগি-প্রত্যাশী! মুরগি নাকি গাছে বসে আছে! আঁধার আরও গাঢ় হবে, তাকে নামানো হবে, দামাদামি হবে, কেনা হবে এবং শেষমেশ বাংলোযাত্রা। হ্যাঁ, এমনটা এই প্রথমই। কোনও ভুল নেই এতে। এতদিন ধরে মুরগি কিনতে […]

অন্য সফর

ইছামতীর সীমান্তে

স্যমন্তক ঘোষ ছোটবেলা থেকে মায়ের কাছে শুনে এসেছি, ‘বাঁদরামো’র একটা ‘সীমা’ থাকে। ‘সীমা’ পার করলেই পিঠে উত্তম-মধ্যম পড়বে। শুধু পড়বে? শুধু হুমকি? বহু হাতা বহু খুন্তি বহু স্কেল বহু-বহু ছাতা ভেঙেছে পিঠে। আর সে সব শাসনের আশ্রয়ে কবে যেন ওই ‘সীমা’ শব্দটার প্রতি একটা আসক্তি জন্মে গিয়েছে। কেবলই মনে হয়েছে, আছেটা কী সীমান্তের ওপারে যে, […]

পাহাড়িয়া বাঁশি

সবুজ রাজার দেশে

দীপশেখর দাস গ্যাংটক নামটার সঙ্গে প্রথম পরিচয় ফেলুদার গল্পে। তা সেই ‘গ্যাংটকে গন্ডগোল’ দেখার, থুড়ি, করার একটা তাল খুঁজছিলাম বেশ কিছুদিন ধরেই। তাই সুযোগ পেতেই পাড়ি। আসল কারণ যদিও বা কেজো সেমিনার। কিন্তু রথ দেখতে গেলে তো কলাও বেচা যায় নাকি! তাই শিয়ালদহ থেকে আঁধার কেটে ছুটে চলা ট্রেন পদাতিক-এ। সঙ্গে আরও দু’জন। কর্মসূত্রে আমার […]