জলযাত্রা বিশেষ ভ্রমণ

হিজলির সৈকতে

পার্থ দে হাতে সময় কম। মাত্র একটা দিন ছুটি। নিজের বা ভাড়ায় একটা গাড়ি যোগাড় করুন…..আর যদি পিকনিকের মুড থাকে তাহলে রান্নার সরঞ্জাম ও কিছু খাদ্য সামগ্রী গাড়িতে লোড করুন। সঙ্গে একটা ফুটবল আর একটা ক্যামেরা নিয়ে নিন। ব্যাস ৫-৬জন বন্ধু/বান্ধবী বা পরিবার দলবেঁধে টি-টোয়েন্টি মোডে বেরিয়ে পড়ুন এক অফবিট ডেস্টিনেশনের উদ্দ্যেশ্যে। কলকাতা থেকে মাত্র […]

গ্রুপ কথা বিশেষ ভ্রমণ

আজ আমাদের স্বপ্নের জন্মদিন

এই দিনে। এক বছর আগে ঠিক এই দিনে। পয়লা মে। ছয় বন্ধু মিলে হাজির জয়পুরে। মে মাসের প্রবল গরম। তাতে কী! ছয় ছন্নছাড়া এক সঙ্গে মানে তো দেদার মজা। তার সঙ্গে মিশেছে স্বপ্নের মাটিতে নেমে আসার সম্ভাবনা। গ্রুপ থেকে ওয়েবসাইটের দিকে যাত্রা করছি আমরা। ২০১৪ সাল। প্রতি মঙ্গলবার টুকটাক ঘুরতে বেরোতাম।দু’চারজন জড়ো হলেই বাইক নিয়ে […]

জলযাত্রা বিশেষ ভ্রমণ

জাহাজ ভ্রমণের ঝুঁকি ও ঝক্কি

কমল ঘোষ ‘‘জাহাজে ফিরবেন? একবার জাহাজবাবুদের আপিসে গিয়ে খোঁজ নিয়ে আসুন, আপনাদের জাহাজ ঠিক সময়ে ছাড়বে কি না।’’ সহৃদয় ভদ্রলোক কথাগুলো না বললে যে সে যাত্রায় কী হত, সে কথা ভেবে এখনও গায়ে কাঁটা দেয়। কালাপানি পেরিয়ে দিন দশেকের আন্দামান যাত্রায় এসে শেষে এখানেই পাকাপাকি ভাবে আস্তানা গেড়ে বসতে হবে না তো? এই আশঙ্কা মনের […]

জঙ্গল যাপন পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

চণ্ডীদাসের ছাতনা থেকে যমধারার জঙ্গলে— যমদুয়ার পর্ব

দীপক দাস সন্ধেবেলায় পাহাড়ে ঢোকার মোড়টা একটু জমজমাট হয়। ঠেলা গাড়িতে করে নানা খাবারের পসরা। টুকিটাকি এটাওটা। আমরা আটকে গেলুম খাবারের ঠেলাতেই। চিংড়ির চপ বিক্রি হচ্ছিল। চপের এক প্রান্ত দিয়ে বেরিয়ে রয়েছে চিংড়ির লেজটা। লেজেই মালুম দেহটা বেশ নধর হবে। ইন্দ্র অনেকক্ষণ থেকেই ‘একটা টেস্ট করবে নাকি’ বলে ঘ্যানঘ্যান করছিল। কেনা হল। খাওয়া হল। কিন্তু […]

ইতিহাস ছুঁয়ে পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

চণ্ডীদাসের ছাতনা থেকে যমধারার জঙ্গলে— পপাত পর্ব

দীপক দাস গালে কষিয়ে চড় অনেক ভাবে মারা যায়। খাওয়া যায়। আবার উল্টোদিক থেকে বললে খাওয়ার ব্যবস্থা করা যায়। সেই ব্যবস্থাটাই করল ইন্দ্র। শুশুনিয়ার কোলে কোথায় থাকা যায় সেটা ট্রেকারে আস্তে আস্তেই খোঁজ নিয়ে ফেলেছিলাম। ট্রেকার স্ট্যান্ডের কাছে ডানহাতি রাস্তাটা শুশুনিয়া পাহাড়ের দিকে চলে গিয়েছে। ওখান থেকে আরণ্যক গেস্ট হাউস হাঁটা পথ। ট্রেকার চালক হাত […]

ইতিহাস ছুঁয়ে পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

চণ্ডীদাসের ছাতনা থেকে যমধারার জঙ্গলে

দীপক দাস আজ একটা রহস্য গল্প শোনাব। ওহো রহস্য গল্প বললে এখন আবার ঠিক জমে না। বলতে হয় সাসপেন্স থ্রিলার। এটা শুনলে আবার মনে হয়, সাসপেন্স না থাকলে থ্রিলার হয়! যাগ গে সে সব কথা। আমাদের রহস্য গল্পটা বলি। বলিউডের মতোই কাঁচা সে কাহানি। ‘যথা ইচ্ছা তথা যা’ গ্রুপের ভ্রমণ কাহিনি নামে চলা গালগল্পগুলো যারা […]

ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

দুই সখীতে খাজুরাহে

জয়ন্তী গলুই ‘হ্যালো আমরা এইমাত্র অমরকন্টক পৌঁছলাম। জানো আমাদের সঙ্গে অদ্ভুত দুটো মেয়ে এসেছে। কোনও পুরুষ নেই!’ কথাগুলো আমাদের উদ্দেশ্যে। আমি আর আভাদি, আমরা এসেছি মধ্যপ্রদেশ ভ্রমণে। এর আগেও ভূটান গেছি এক সঙ্গে। আভাদি অ্যাথলিট। জাতীয় মিটেও খেলেছে এক সময়। ডিসকাস থ্রো, জাভেলিন থ্রো আর শর্টপাট ছিল আভাদির ইভেন্ট। এখন আবশ্য অবসর নিয়েছে কর্মজীবন থেকে। […]

অন্য সফর বিশেষ ভ্রমণ

শিল্পীদের জন্য পথ, রাস্তায় ছবির বাজার বসে বেঙ্গালুরুতে

অ্যালবার্ট অশোক পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী, যাঁরা ছবিকে জীবিকা করে রুটি রোজগার করেন তাঁদের অনেকেই জানেন না কর্নাটকের বেঙ্গালুরুর ‘কর্নাটক চিত্রকলা পরিষদের’, চিত্র সান্থে (ছবির বাজার) একদিনের শিল্প মেলার খবর। প্রতি বছর ৭ জানুয়ারি। বেঙ্গালুরুতে, কর্নাটক চিত্রকলা পরিষদের আয়োজনে, রাজ্য সরকারের ১০০ ভাগ সহযোগিতায় ‘চিত্র সান্থে’ নামে একদিনের ছবির মেলা বসায়। সারা ভারতের শিল্পীরা আসেন। এটা একটা […]

বার্তা পাঠান

যোগাযোগ করতে হলে

আমরা চাই ১। পাঠকেরা লেখা পড়ে সমালোচনা করুন, খুশি হলে লেখককে উৎসাহিত করুন। ২। আপনারাও লিখুন। ঘুরে এসে পাঠিয়ে দিন আমাদের ইমেলে আপনার ভ্রমণ কাহিনি এবং ছবি। প্রতি মঙ্গলবার ওয়েবসাইটে নতুন লেখা পোস্ট হয়। সেই লেখার লিঙ্ক ওইদিনই দেওয়া হয় ফেসবুকের গ্রুপে। আমাদের ইমেল ঠিকানা- jathaichchatathaja@gmail.com ছবি-দীপশেখর দাস

অন্য সফর বিশেষ ভ্রমণ

ঘোরাঘুরির মজা, আনকাট

মে মাসের প্রবল গরম। আমরা হাজির বাঁকুড়ায়। ঘামতে ঘামতে, মুখে জল দিতে দিতে ঘুরছি জঙ্গলে। দুর্গা পুজোয় সপ্তমীর দিনে সকলে বাড়ি ফিরছে। পরিবারের সঙ্গে বেরবে। বন্ধুদের সঙ্গে ঘুরবে। আর আমরা বাড়ি ছাড়ছি। কখনও বেগুনকোদরে ভূত দেখতে। কখনও শুশুনিয়ার জঙ্গলে। যমধারার জঙ্গলে চন্দ্র বর্মার লিপি পাঠের চেষ্টা করছি। কেন? সে কথা বলে বোঝানো যাবে না। ছবি […]