দীপক দাস ‘উঠে কী হবে?’ একটা করে পা বাড়াচ্ছি আর গুরুবাক্যটা মনের মধ্যে ভেসে উঠছে। গুরু মানে, সেই মালদার চাঁচলের রাজপুত্র থেকে কলকাতার চাতালের প্রিন্স। শিব্রাম চকরবরতী। শিব্রাম সারা জীবনই ভারী গেঁতো মানুষ। পাহাড়ে একদম উঠতে চাইতেন না। পাহাড় চড়ার কথা বললেই বলতেন, কী হবে উঠে? সেই তো নেমে আসতে হবে! আমারও সেই অবস্থা। সিদ্ধেশ্বর […]
Author: jathatatha
ও মেঘ, সামলে রাখো…
দীপক মহারানা কথায় আছে বামুন গেল ঘর, চাষ লাঙল তুলে ধর। না, কাজে ফাঁকি নৈব নৈব চ। তবে হাজারো ব্যস্ততার মাঝে একটু ফুরসত মিললেই মনের ভাবখানা এমন, ‘কাঁধে ঝোলা, চলল ভোলা’। কিন্তু জিজ্ঞাসু মনের প্রশ্নের যেন শেষ নেই! সে জানতে চায় কোথায়? কেন, যেখানে চেনা মুখ তোমায় খুঁজবে না। চেনা-পরিচিতের গণ্ডী ছাড়িয়ে দূরে কোথাও। […]
বিদ্যাসাগর, সত্যজিৎ রায়ের স্মৃতির সিংহ রায় বাড়ি
চন্দন দত্ত রায় বর্ধমানের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের ইতিহাস। আজ জমিদার বাড়ি দর্শন হোক। চকদিঘির সিংহ রায় বাড়ি বর্ধমানের জামালপুরে কাছই চকদিঘি। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে বুন্দেলখণ্ডীয় রাজপুত নল সিং এই জমিদারির পত্তন করেন। বাড়িটি তাঁরই তৈরি। যা আজও চকদিঘির রাজবাড়ি নামে পরিচিত। পরবর্তী কালে সিংহ […]
ময়ূর পাহাড়, বাঘমুন্ডি আর মুখোশ গ্রাম চরিদা
মিথুন মুখোপাধ্যায় মন চায় একটু ঘুরে আসি৷ কিন্তু ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না৷ পরিস্থিতির দ্বারা চালিতে হতে হয়৷ এই যেমন আমরা পুজোতে দার্জিলিং যাওয়া ঠিক করলাম, টিকিট,হোটেল সব রেডি তবু যাওয়া হল না৷ পরিস্থিতি যেতে দিল না৷ তবে এটা বুঝেছি দুম করে দু’দিনের ভ্রমণ হতেই পারে, যদি ইচ্ছে থাকে৷ দার্জিলিং বাদ৷ তবে অযোধ্যা আছে৷ […]
আমঝর্নায় চার আম আদমি-শেষ পর্ব
দীপক দাস শেষ পর্যন্ত ক্ষীণ কণ্ঠে আর্তনাদ সেরে টোটো দেহ রাখল। যান যন্ত্রণা কাকে বলে! সে যাঁরা হাওড়া-শিয়ালদা আর ক্যানিং স্ট্রিট দিয়ে রোজ যাতায়াত করেন তাঁরা ভালই জানেন। এর সঙ্গে আমাদের এই ঝাড়গ্রাম সফরকেও জুড়ে নেবেন দয়া করে। সেই একদম শুরু থেকে চলছে। ভোর চারটের সময়ে ছোট ভাই বাইকে করে বড়গাছিয়া স্টেশনে দিয়ে আসতে গিয়েছিল। […]
আমঝর্নায় চার আম আদমি-দ্বিতীয় পর্ব
দীপক দাস বাজার দেখে কোনও এলাকার হাল হকিকত বোঝা যেতে পারে। কিন্তু সৌন্দর্য নয়। পড়ন্ত দুপুরে বেলপাহাড়িতে নেমে বেশ হতাশই হয়েছিলাম। ইন্দিরা চক জায়গাটা আসলে একটা তেমাথার মোড়। তার এদিকে সেদিকে নানা দোকানদানি। আর বাজার। আনাজপাতি বিক্রি হওয়া আর ফলের দোকানগুলোয় একটা জিনিস চোখে পড়বেই। কলা। ছড়া ছড়া কলা ঝুলছে দড়িদড়া থেকে। ঝাড়গ্রাম শহরেও দেখেছি […]
আমঝর্নায় চার আম আদমি
দীপক দাস পথই পথ দেখাবে। কে বলেছিলেন? জানা নেই। কিন্তু কথাটা ভারী খাঁটি। আমাদের বিভিন্ন সফরে কথাটা খাঁটি থেকে খাঁটিতর হয়ে উঠছে। এই যেমন আজ। সপ্তমীর দুপুর। চারমূর্তি ঝাড়গ্রাম পাঁচমাথার মোড় থেকে বেলপাহাড়ির বাসে চেপেছি। পৌঁছতে একটা দেড়টা হবে। কিন্তু এখনও পর্যন্ত জানি না, কোথায় থাকা হবে? আদৌ থাকার জায়গা পাব কিনা। না পাওয়ার সংশয়টার […]
প্রবাসের পুজো— অ্যারিজোনায় উমা
স্বরূপ দে আমেরিকার অ্যারিজোনা প্রদেশে ‘বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন অব অ্যারিজোনা’র সদস্যদের আয়োজনে দুর্গাপুজো হল। বঙ্গে দেবী কৈলাসে ফিরে গিয়েছেন সপ্তাহখানেক। কিন্তু আমাদের এখানে সময়সুযোগের পুজো। এবার অর্থাৎ ২০১৮ সালের পুজো হল ২৬-২৮ অক্টোবর। শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার রাত ৭টা পর্যন্ত। আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলকাতা থেকে গিয়েছিল বাংলা গানের দল ‘দোহার’। শনিবার রাতে […]
শারদোৎসব— ডিমাপুর থেকে ডোমজুড়
পুজো কবে? গোনা শুরু ১০০ দিন আগে থেকে। চারদিনের চরকি পাকের হিসেব সপ্তমীর শতদিবস আগে থেকেই শুভারম্ভ। এখন অবশ্য পুজো আর চারদিনে আটকে নেই। উৎসবের উৎস এখন পিতৃপক্ষ থেকেই উৎসারিত হয়। ঘোরাঘুরির শুরু। কেমন ঘোরা? কেমন দর্শন? তারই ঝলক এবারের সফরে। পুজো সফর শুরু করা যাক। ১। চিত্রগ্রাহক জয়দীপ মুখোপাধ্যায়। বর্তমানে কর্মসূত্রে ডিমাপুরের বাসিন্দা। ডিমাপুর […]
ঘুমের দেশ আর বাতাসিয়া লুপ
চন্দন দত্ত রায় কাঞ্চনজঙ্ঘার কাছে নিজের উষ্ণতা সম্পূর্ণ বিসর্জন দিয়ে বাতাস যখন তার হিমশীতল স্পর্শ সঙ্গে নিয়ে আপনাকে ছুঁয়ে চুপি চুপি বলবে, ওগো আমার খুব জার লাগছে গো! তোমার থেকে আমাকে একটু উষ্ণতা দাও না! আপনি যতই চেষ্টা করুন না দেবার, আপনার উষ্ণতার ভাগ আপনাকে তাকে দিতেই হবে। সেই সঙ্গে আপনিও #জার কে অনুভব করবেনই। […]










