ত্রিবেণী
পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

ক্যাম্প…কমলালেবু…বরোলি…ভিস্তা ডোম

সৌগত পাল আমার সহকর্মী দেবাশিস একটা কথা বারবার বলে, ‘‘আমার কোনও কাজ সহজে হয় না। একবারে হয় না।’’ দেবাশিসকে নিয়ে বলতে গেলে একটা গোটা লেখা হয়ে যাবে। আজ ওকে নিয়ে লেখার দিন নয়। আজ লিখব দীপুদাকে নিয়ে। না, ইনি আমাদের কালো বেড়াল দীপুবাবু নন। বাঙালির চিরকালীন দীপুদা। দীপুদার সূত্রে দেবাশিসেরর কথাটা মনে পড়েছিল। দীপুদার দা […]

মন্দির কথা
ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

দেবী বসুমাতার উৎস সন্ধানে

দীপক দাস নজর ঘুরেছিল আচমকাই। ওই রাস্তা দিয়ে বারকয়েক গিয়েছি। ছাত্রাবস্থায় এবং সম্প্রতি। কিন্তু নজরে পড়েনি। ওইদিকে গেলে ভুলেশ্বর মন্দিরই চোখ টেনে নেয়। আর আমার দরকারও থাকে ভুলেশ্বর মন্দিরে। ডোমজুড়ে ৫৭ নম্বর বাসস্ট্যান্ডের পাশ দিয়ে বাঁ দিকের রাস্তাটা ভুলেশ্বর মন্দিরের দিকে গিয়েছে, এটাই দিগনির্দেশ। একদিন হাঁটতে হাঁটতে চোখে পড়ে একটি প্রাথমিক স্কুল, বসুমাতাতলা প্রাথমিক বিদ্যালয়। […]

ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

দিনেমারদের ফ্রেডরিক নগরে এক দুপুরে

দীপক দাস খেতে গিয়ে ঘোরা হয়ে গেল। ঘুরতে গিয়ে খাওয়াদাওয়ার বাহুল্য আমাদের থাকে না। আবার খেতে গেলে ঘুরতে পারা যায় না। তখন শুধু স্বাদ সন্ধান চলে। এবার একটু ব্যতিক্রমই হল বলা চলে। কিশোর কুমারের ‘যানা থা জাপান পৌঁছ গয়ে চিন’এর মতো পুরোপুরি না হলেও খানিকটা সেরকমই। গুটকে সন্দেশ খেতে শ্রীরামপুর গিয়েছিলাম। তার আগে ভাই শ্রীধর […]

সন্দেশ। রাধাবল্লভ।
খাদ্য সফর বিশেষ ভ্রমণ

গুটকে সন্দেশ আর দুই কিংবদন্তী

দীপক দাস মিষ্টির এমন মজারু নাম কখনও শুনিনি। মজার জন্য মিষ্টি তৈরি হয়েছে। যেমন সূর্য মোদকের জলভরা তালশাঁস সন্দেশ। জামাই ঠকাতে তৈরি। এটিও সন্দেশ। কিন্তু নাম শুনলেই মনে হয়, পাড়ার কোনও ফাজিল ছোকরা এই বুঝি মুখ ফস্কে কিছু বলে ফেলল। সন্দেশের নাম গুটকে। পাড়ায় পাড়ায় কত গুটকে এক সময় ছিল। সন্তানের নামকরণে এবং ডাক নামে […]

গড় পঞ্চকোট
জলযাত্রা পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

দর্পচূর্ণের গাড়িতে গড় পঞ্চকোট, ভায়া মাইথন-পাঞ্চেত

দীপক দাস দর্প একদিন চূর্ণ হবেই। কার নিয়ম জানি না। প্রকৃতির? সময়ের? নাকি ‘ল অব অ্যাভারেজ’? কিন্তু দর্প চূর্ণ হয়। আমাদেরও হল। পুরুলিয়ার লাল, কাঁকড়ময় মাটিতে আমাদের দর্প সেদিন এক এসইউভি-র চাকায় পিষ্ট হতে হতে এগোচ্ছিল। অহংকার নাকি পতনের কারণ? সেদিন পতন হয়নি। তবে গুমোর ভেঙেছিল। আমাদের গুমোর ঘোরাফেরার যানবাহন নিয়ে। বড় গাড়ি, ভাল মাথা […]

পাখি
অন্য সফর বিশেষ ভ্রমণ

ইতিউতি হাওড়ার জীবজগৎ— নবম পর্ব

যথা ইচ্ছা তথা যা বৃষ্টি এবার বেশ খামখেয়ালি। মাঠেঘাটে জল আছে শীতকালেও। সেই কারণেই বোধহয় এবার শীতের পাখি বেশি দেখা যায়নি। বিশেষ করে ভূমিচর পাখিগুলো। আমাদের পাতিহাল গ্রামের কথা বলছি। তবে এ বছর মন ভরিয়ে দিয়েছে মুনিয়া। তিন রকম মুনিয়া দেখা গিয়েছে। প্রজাপতির ওড়াওড়ি বেড়েছে বেশ এবার। কিন্তু খুব বেশি জনকে ক্যামেরা বন্দি করা যায়নি। […]

খাদ্য সফর বিশেষ ভ্রমণ

দিল্লিতে আন্তঃরাজ্য মিষ্টি চক্র

পৌলমী রক্ষিত তৈরি করে নিতে হল একটা মিষ্টি চক্র। মিষ্টির রাজ্যের বাসিন্দা আমি। যে জেলায় থাকি সেই জেলার মিষ্টিতে বেশ সুনাম। আবার যে জনপদে থাকি সেখানে তো বড় বড় মিষ্টান্ন ব্যবসায়ী। যাঁদের নাম ধাম মাঝে মাঝে খবরের কাগজে প্রকাশিত হয়। এমন এক জায়গা থেকে গিয়েছি দিল্লিতে। বাংলার মিষ্টির জন্য প্রাণ তো কাঁদবেই। আর আমি আবার […]

মুণ্ডেশ্বরী, হুগলি
জলযাত্রা বিশেষ ভ্রমণ

মন্দির পেরিয়ে মুণ্ডেশ্বরীর কাছে

দীপক দাস যেখানে বসে নিজস্বী তুলছিলাম সেটা একটা স্মৃতিক্ষেত্র। এক জমিদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মৃতিতে মন্দির তৈরি করা হয়েছিল। অনেকগুলো স্মৃতিমন্দির রয়েছে একটা ছোট চত্বর ঘিরে। প্রতিষ্ঠার সময়ে নিশ্চয় ঝাঁক হয়েছিল খুব। কিন্তু সে সব ফুটিফাটা, রংচটা, হেলে পড়া। স্মৃতিমন্দিরের পরিচয়জ্ঞাপক ফলকের রং বিবর্ণ হয়েছে। শিবমন্দিরও রয়েছে কয়েকটা। স্মৃতিমন্দির চত্বরের পাশেই রয়েছে একটি জলাশয়। মজে […]

ভরতপুরের পট।
অন্য সফর ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

ভরতপুরে পটশিল্পীদের গ্রামে

ইন্দ্রজিৎ সাউ ‘‘হ্যালো দীপকদা, ভরতপুর পটশিল্পীদের গ্রাম, ব্যাপারটা কী?’’ হোটেল রূমে ঢুকেই ফোন করলাম। তার আগে জানিয়ে রাখি, এবারে আমরা ম্যারাথন সফরে বেরিয়েছি। সঙ্গে দিব্যেন্দু আর বাইচুং। আমাদের দলের সদস্যরা একেবারে বসে গিয়েছে। নড়তে চায় না কোথায়? তিনজন নিজের নিজের আধুনিক পক্ষীরাজ নিয়ে। উদ্দেশ্য, পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে অ্যাডভেঞ্চার করা। সেই জন্যই আমাদের প্রথম গন্তব্য […]

বড়দিন
অন্য সফর বিশেষ ভ্রমণ

বড়দিনের সকালে এক গ্রামীণ গির্জায়

ঋতুপর্ণা ঘোষ আমরা বড় শহুরে মানুষ। শহরের কোলাহল, বিভিন্ন কাজ, নিজেদের ব্যস্ততায় প্রকৃতির কাছে যাওয়াই হয় না। ব্যস্ততার মাঝে মনটা কিছুদিন ধরেই উড়ু উড়ু ছিল। তাই হয়ে গেল এক হঠাৎ ভ্রমণ। বড়দিনের আগের দিন। হঠাৎ ঠিক হল, পরদিন সকাল সকাল বেরিয়ে পড়া হবে। এখন কর্মক্ষেত্রে ছুটি। দিনটাও বেশ উৎসবের। বেরিয়ে পড়া যেতেই পারে। কিন্তু যাবটা […]