দীপক দাস পানিফলের আর শিঙাড়ার সংস্কৃত নাম একই। শৃঙ্গাটক। বিপ্রদাস মুখোপাধ্যায় বলছেন, পানিফলের মতো দেখতে হয় বলে এর নাম শিঙাড়া হয়েছে। নামের উৎস যা-ই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার, খাদ্যবস্তুটি প্রাচীন। সংস্কৃত নামে তারই ইঙ্গিত। সংস্কৃতের দিন গিয়াছে। ভাষাটি থেকে আরও ভাষার জন্ম হয়েছে। আর শৃঙ্গাটক শিঙ্গাড়া > শিঙাড়া হয়ে সিঙাড়া হয়েছে। শুধু উচ্চারণেই […]
Author: jathatatha
গুপ্ত ঘরের মন্দির আর নদের সাঁকোয় সন্ধ্যা
দীপশেখর দাস এক জায়গায় ঘুরতে গিয়ে আরেক জায়গায় খোঁজ মেলে। সেখানকার লোকজনের সঙ্গে কথা বললে। অথবা সমমনস্ক কারও সঙ্গে দেখা হলে। আমাদের দ্বিতীয়টা হয়েছিল। পাখি দেখতে বেরিয়েছিলুম একদিন। উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছিলুম। পথে এক চায়ের দোকানে দেখা সৌরভ দোয়ারী স্যারের সঙ্গে। ফেসবুকে পরিচয় ছিল। আর আমাদের দলের কাজকারবার নিয়ে তাঁর ধারণাও ছিল। তিনিই বলেছিলেন, আসন্ডা গ্রামে […]
রসমাধুরীর রসাস্বদনের পরে
দীপক দাস আস্বাদনের পরে কী হতে পারে? রসনার তৃপ্তি। আমাদের হল হারানো প্রাপ্তি। যান-চাবিটি হারিয়ে গেল…হলুদ বন আর কোথায়! মিষ্টির দোকানের সামনে। হারিয়ে ফেলল আমাদের দলের এক এবং অদ্বিতীয় গুবলেটেশ্বর ইন্দ্রকুমার। অপূর্ব সব মিষ্টি চাখার পরেও সুখ রইল না মনে। সেদিন ছিল মঙ্গলবার। নিয়মমাফিক। আমাদের বেরিয়ে পড়ার দিন। ওই দিন ছিল মিশ্র সফর। মিষ্টি ও […]
ডাকাতে কালীর মন্দির পেরিয়ে পলতাগড়
দীপক দাস সিংহপুর। নামটা শুনলেই কেমন যেন একটা সম্ভ্রম জাগে। ইতিহাসের সূত্র ধরলে সিংহপুরের পথেই পড়বে বিজয় সিংহ, সিংহল দ্বীপ ইত্যাদি ঐতিহাসিক মোড়গুলো। এ পথে যাত্রার প্রস্তুতিতে একটা আলাদা আকর্ষণ তৈরি হবে, যদি আর পাঁচজনকে জানানো যায়। কিন্তু লোকজনকে যদি বলি, আমরা সিঙ্গুর অভিযানের প্রস্তুতি নিচ্ছি তাহলে নানা প্রতিক্রিয়া হয়। ডান, বাম, মধ্যপন্থী প্রতিক্রিয়া। সেসব […]
জঙ্গল পেরিয়ে মন্দিরের দুই গ্রামে
ঋতুপর্ণা ঘোষ ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ তবে মনে মনে না, এবারে বাস্তবে। অনেক দিন থেকেই বিভিন্ন পরিকল্পনা করেও বেড়াতে যাওয়া ঠিক হয়ে উঠছিল না। এই শনিবার, মানে ২৫ জুন, হঠাৎ করেই বেরিয়ে পড়া হল। প্রস্তুতি বলতে মানসিক প্রস্তুতি। আগের দিন রাত ১১টায় মোবাইল বাণী ভেসে এল। আমি শুধু এটাই জানলাম যে পরের দিন […]
বৃষ্টিদিনে কালসুবাই অভয়ারণ্যে 
দীপশেখর দাস শুরুতেই গোলযোগ। আমাদের না বিমানের। উদ্ভিদবিদ্যার এক আলোচনা সভায় যোগ দিতে সদলবলে বেরিয়েছি। গন্তব্য পুণের হরিশচন্দ্রগড়। সকাল সাড়ে ৯টায় উড়ান। যাব মুম্বই। সেখান থেকে চারচাকায় হরিশচন্দ্রগড়। মুম্বই থেকে হরিশচন্দ্রগড় সড়ক পথে প্রায় ১৬৫ কিলোমিটার। সকলেই সাড়ে ৭টার মধ্যে বিমানবন্দরে হাজির। বাড়ি থেকে বিমানবন্দরের পথ আমারই সবথেকে বেশি। তাই ভোরের যাত্রাপথের ঝঞ্ঝাট এড়াতে আগের […]
নবাবি বিলাসিতার সাক্ষী কোহিতুর আম
ফারুক আব্দুল্লাহ আজ নবাব বা নবাবিয়ানার কিছুই নেই। বাংলা-বিহার-ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের গৌরবও অস্তমিত। তবুও মুর্শিদাবাদকে আজও মানুষ মনে রেখেছে হারানো ইতিহাস ও ঐতিহ্যর জন্য। মুর্শিদাবাদের আরেক সুখ্যাতি আমের জন্যও বটে। বাংলায় নবাবি শাসনের সূচনার বহু পূর্ব থেকেই এখানকার আমের সুখ্যাতি। প্রাক নবাবি মুর্শিদাবাদের আম বলতে চুনাখালি পরগনার আমকেই বোঝাত। নবাবি আমলে নবাবেরা আমের পৃষ্টপোষকতা শুরু […]
প্রাচীন বাণিজ্য নগরী রাজপুরের মন্দিরে মন্দিরে
দীপক দাস দেব-দেবীর মাহাত্ম্য প্রচারমূলক কাহিনিতে নদী নৌকার যোগ আছে। এই মুহূর্তে দু’টো কাহিনির কথা মনে পড়ছে। কাহিনি দু’টোর মধ্যে তফাৎও রয়েছে। একটি কাহিনি সাহিত্যিক। অন্যটি যথার্থ কিংবদন্তী। মানে লোককথা ও বিশ্বাসে উৎপত্তি। সাহিত্যিক কাহিনিটি সকলে জানেন। সেই যে ভারতচন্দ্র রায়ের ‘সেইখানে খেয়া দেয় ঈশ্বরী পাটনী’, ‘কাঠের সেঁউতি হল সোনার সেঁউতি’— মানে অন্নদামঙ্গল। এই ঘটনার […]
মিষ্টিপথে বঙ্গ-বিহার ওড়িশায়
দীপক দাস তৈরি করা পথ। প্রয়োজনেরও বলা যাতে পারে। যেমন, বাদশাহি সড়ক বা জগন্নাথ সড়ক। শের শাহের বাদশাহি সড়কের সৃষ্টি-কাহিনি সর্বজনজ্ঞাত। জগন্নাথ সড়ক মেদিনীপুরের দাঁতন থেকে পুরীর মন্দিরে যাওয়ার প্রাচীন পথ। যে পথের বর্তমান নাম ওড়িশা ট্রাঙ্ক রোড। তিন রাজ্য জুড়ে আমাদের এই মিষ্টিপথ এমনই এক তৈরি করা পথ। আচমকাই তৈরি হয়ে গিয়েছিল। কয়েকটি কার্যকারণ […]
নির্জনতার খোঁজে বেলুন ইকো-স্টে
তনয় শীল ভরা বসন্তে প্রকৃতির ডাকে এবারের ভ্রমণে বেড়িয়ে এলাম ‘বেলুন ইকো-স্টে’। বেড়িয়ে এলাম মানে থেকে এলাম। নির্জনতার সঙ্গে গোটা একটা দিন-রাত। জায়গাটা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর থেকে কিছুটা দূরে। এলাকার লোকের কাছে এই ইকো-স্টে ‘কাটোয়া জলবাড়ি’ নামে বেশি পরিচিত। সপ্তাহান্তে নির্জনতার খোঁজে বেরিয়েছিলাম তিনবন্ধু। শিবম, অভ্র আর আমি। গত ৫ মার্চ, শনিবার সকাল […]










